প্লাইমাউথ শঙ্কায় ফেললেও কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৫, ০২:৪১আপডেট : ০২ মার্চ ২০২৫, ০২:৫৯

এফএ কাপে টানা দ্বিতীয় ম্যাচে ম্যানসিটি শঙ্কার মধ্যে পড়েছিল। আগের রাউন্ডেই দারুণ জয়ে লিভারপুলকে বিদায় করা প্লাইমাউথ আরগিল শুরুতেই তাদের জাল কাঁপিয়ে ভয় ধরিয়ে দেয়।

চতুর্থ রাউন্ডে লিভারপুলকে হটিয়ে দেওয়া ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল অবশ্য ম্যানসিটির বিপক্ষে তাদের ওই ঘটনার পুনরাবৃত্তি করতে পারেনি। ইতিহাদ স্টেডিয়ামে এরপর ঘুরে দাঁড়ায় সিটি। টিনএজার নিকো ও’রেইলি জোড়া গোল করে তাদেরকে এগিয়ে নেন। শেষ গোলটি করেন কেভিন ডি ব্রুইনা। ৩-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ক্লাব।

পিছিয়ে থাকলেও সিটি দ্বিতীয় স্তরের ফুটবলে ভুগতে থাকা প্লাইমাউথকে আরেকটি অঘটন ঘটাতে দেয়নি। ৩৮তম মিনিটে মাকসিম তালোভিয়েরোভের গোল হাজারো অতিথি দর্শকদের উচ্ছ্বাসে ভাসায়। বিরতিতে যাওয়ার আগে স্টপেজ টাইমে ডি ব্রুইনার ক্রসে ও’রেইলি হেড করে সমতা ফেরান।

৭৬তম মিনিটে ম্যানসিটি স্কোর ২-১ করে। এবার ফিল ফডেনের কর্নারে হেড করে জাল কাঁপান ও’রেইলি। ৯০তম মিনিটে ডি ব্রুইনার গোল সব শঙ্কা উড়িয়ে দেয়। 

আগের রাউন্ডেও সিটি তৃতীয় স্তরের ক্লাব লেইটন অরিয়েন্টের কাছে পিছিয়ে পড়ে জিতেছিল। এবারও তারা দারুণ প্রত্যাবর্তনে শেষ আটের টিকিট কাটলো।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি