‘এফএ কাপে ট্রফি জিতলেও এটি হবে ম্যানসিটির ব্যর্থ মৌসুম’

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৫, ২২:০৬আপডেট : ০২ মার্চ ২০২৫, ২২:০৬

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিকে চেনা যাচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে অনেক পিছিয়ে পড়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গেছে শেষ ষোলোর আগেই। টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে শেষ ষোলোতেই থেমে গেছে লিগ কাপ মিশন। একমাত্র শিরোপার আশা রয়েছে এফএ কাপে। শনিবার প্লাইমাউথ আরগিলকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ক্লাব। পেপ গার্দিওলা বললেন, এই প্রতিযোগিতার ট্রফি জিতলেও চলতি মৌসুমে তাদের ব্যর্থতা ঢাকা পড়বে না।

এনিয়ে টানা সপ্তম বছরে এফএ কাপের শেষ আটে গার্দিওলার দল। আর তিনটি ম্যাচ জিতলে ট্রফিটা সিটির ঘরে যাবে। কিন্তু সেই সাফল্য ক্লাবের জন্য বড় কিছু হবে না মনে করেন স্প্যানিশ কোচ।

গার্দিওলা বললেন, ‘ট্রেবল বা কোয়াড্রুপল জিতলে ভালো হতো। কিন্তু এই মৌসুমে বিশেষ করে দুটি প্রতিযোগিতায় আমরা ভালো ছিলাম না। এটাই বাস্তবতা।’

তিনি আরও বলে গেলেন, ‘এখানে আসার পর প্রথমবার আমরা চ্যাম্পিয়ন্স লিগে (শেষ ষোলোতে) খেলতে পারলাম না। আর প্রিমিয়ার লিগে ১৩, ১৪, ১৫ ম্যাচ হাতে থাকলেও জেতার (ট্রফি) কোনও সুযোগ নেই। এমনটা কখনও হয়নি। এই মৌসুমটা আমাদের জন্য ভালো ছিল না।’

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী