টিকিট কিনেও দেখা মিললো না মেসির!

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২৫, ১২:১১আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১২:২৫

বিশ্বকাপ জয়ী তারকাকে দেখতে টিকিট কিনে হতাশই হয়েছেন প্রতিপক্ষ দলের দর্শকরা। কারণ ব্যস্ত সূচিতে লিওনেল মেসিকে যে বিশ্রাম দিয়েছেন কোচ হাভিয়ের মাসচেরানো। তার অনুপস্থিতির পরও অবশ্য জিততে সমস্যা হয়নি ইন্টার মায়ামির। মেজর লিগ সকারে তারা হিউস্টন ডায়নামোকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। 

মেসি থাকবেন- এই আশাতেই টেক্সাস সিটিতে দর্শকরা টিকিট কিনেছিলেন। শেষ পর্যন্ত সেটি না হওয়ায় নিজেদের দর্শকদের অন্য একটি ম্যাচের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করে ক্ষতি পুষিয়ে নেওয়ার বন্দোবস্ত করেছে হিউস্টন। অবশ্য ক্ষতি পুষিয়ে নেওয়ার পদক্ষেপ নিলেও মাঠের খেলায় তারা পরাস্ত হয়েছে। ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম গোল পায় মায়ামি। জাল কাঁপান তেলাস্কো সেগোভিয়া। 

হিউস্টন তার পর বল দখলে পাল্টা প্রতিক্রিয়া দেখালেও কাঙ্ক্ষিত গোলের দেখা যায়নি। বরং ৩৭ মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্যবধান বাড়িয়ে নেয় মায়ামি। এবার গোল করেন টাডেও অ্যালেন্ডে। তৃতীয় গোলটি আসে বিরতির একটু আগে। দ্বিতীয় গোলের দেখা পান সেগোভিয়া। 

বিরতির পর হিউস্টন জাল কাঁপালেও এজেকুয়েল পোন্সের হেড বাতিল হয়ে যায় অফসাইডে। ৭৯ মিনিটে লুই সুয়ারেজ স্কোর ৪-০ করেছেন। ৮৫ মিনিটে নিকোলাস লোডেইরো হিউস্টনের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন একটি।  
 
শেষ দিকে অবশ্য অঘটনের জন্মও দেয় মায়ামি। লাল কার্ড দেখেন দলটির ডিফেন্ডার ইয়ান ফ্রে। 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী