ইতালির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জন্য জার্মানির দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ২০:১৫আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২০:১৫

উয়েফা নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার ফাইনালে ইতালির মুখোমুখি হবে জার্মানি। এই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ জুলিয়ান নাগেলসমান। অভিজ্ঞ খেলোয়ূাড় ও নতুনের মিশেলে দল নির্বাচন করেছেন তিনি।

ইন্টার মিলানের ডিফেন্ডার ইয়ান অরেল বিসেক প্রথমবার সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন। মাইঞ্জের নাদিম আমিরি পাঁচ বছর পর ফিরেছেন। ২০২০ সালে শেষবার তাকে জার্মানির জার্সিতে দেখা গিয়েছিল। এবার মাইঞ্জকে বুন্দেসলিগার তৃতীয় স্থানে রাখতে তার ভূমিকা অনেক।

রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুডিগারকেও ফেরানো হয়েছে দলে। ২০২২ সালের বিশ্বকাপে শেষবার খেলা কারিম আদেয়েমিও ফিরেছেন। ২০২৩ সালের নভেম্বর থেকে অনুপস্থিত লিওন গোরেৎকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে ইনজুরির কারণে এই দুটি ম্যাচে আলেক্সান্দার পাভলোভিচ ফ্লোরিয়ান ভির্জ ও কাই হ্যাভার্জের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবে না জার্মানি।

আগামী ২০ মার্চ মিলানে ও ২৩ মার্চ ডর্টমুন্ডে হবে দুই লেগের খেলা। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী