দুইবার লিড নিলেও আত্মঘাতী গোলে ম্যানসিটির হোঁচট

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৫, ২৩:১৬আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২৩:৩১

গত নভেম্বরে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের মাঠে হেরে এসেছিল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠেও দলটির বিপক্ষে সুখের অভিজ্ঞতা হলো না। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নে বড় ধাক্কা খেলো পেপ গার্দিওলার দল। আত্মঘাতী গোলে এদিন জয় হাতছাড়া হয়েছে তাদের। ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।

১১ মিনিটে আর্লিং হাল্যান্ড পেনাল্টি থেকে সিটিকে এগিয়ে দেন। অ্যাডাম ওয়েবস্টার বক্সের মধ্যে ফাউল করেন ওমর মারমৌশকে। স্পট কিক থেকে জাল কাঁপান নরওয়েজিয়ান স্ট্রাইকার। তাতে করে প্রথম খেলোয়াড় হিসেবে একশটিরও কম ম্যাচ খেলে প্রিমিয়ার লিগে একশ গোলে অবদান রাখলেন হাল্যান্ড। ৯৪তম ম্যাচে এটি ছিল তার ৮৪তম গোল, এই সময়ে অ্যাসিস্ট করেছেন ১৬টি।

১০ মিনিট পর এস্তুপিনান চমৎকার ফ্রি কিকে সিটি কিপার স্তেফান ওর্তেগাকে পরাস্ত করেন। বিরতির আগে ম্যানসিটি লিড নেয়। ইলকাই গুন্ডোয়ানের পাসে ৩৯তম মিনিটে মারমৌশ বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোর ২-১ করেন।

দ্বিতীয়ার্ধের তিন মিনিট যেতেই ওয়েবস্টারের কর্নার থেকে হিনশেলউডের লক্ষ্যে নেওয়া শট ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে জড়িয়ে দেন আব্দুকদির খুশানোভ। ৮০তম মিনিটে নিকোর শট পোস্টে লাগলে আর এগিয়ে যেতে পারেনি সিটি।

এই ড্রয়ে ২৯ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে আপাতত পঞ্চম স্থানেই আছে ম্যানসিটি। এক পয়েন্ট পেছনে থেকে সাতে ব্রাইটন।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের