উরুগুয়ে, ব্রাজিলের বিপক্ষে মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা  

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ০০:০০আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০১:২৭

মেজর লিগ সকারে কিছু ম্যাচে সাইড লাইনে ছিলেন লিওনেল মেসি। সর্বশেষ রবিবার আটলান্টার বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ফিরেছেন। করেছেন গোল। কিন্তু পেশিতে অস্বস্তি ছিল তার। তাই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচ মিস করতে যাচ্ছেন তিনি। বাছাইয়ে বিশ্বকাপ জয়ীরা মুখোমুখি হবে উরুগুয়ে ও ব্রাজিলের। 

পেশিতে সমস্যা থাকায় ৩৭ বছর বয়সীকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আর্জেন্টিনা। মেসি তাই যুক্তরাষ্ট্রেই থাকবেন। 

বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। শনিবার ভোর সাড়ে ৫টায় তারা মুখোমুখি হবে উরুগুয়ের। তার পর ২৫ মার্চ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। আর্জেন্টিনার মতো সেলেসাওদের দলেও প্রাণভোমরা নেইমারের খেলা হচ্ছে না। একইভাবে পেশির ইনজুরিতে পড়েছেন তিনি। 

/এফআইআর/ 
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী