বাংলাদেশ নয়, ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মার্চ ২০২৫, ১১:৩৭আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৩:৩০

ইতালিতে বেড়ে ওঠা ফাহমিদুল ইসলামকে ঘিরে প্রত্যাশা কম ছিল না। সরাসরি সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন এই ফরোয়ার্ড।  কিন্তু নিয়মিত অনুশীলনের পর আর দলে টিকতে পারেননি। মঙ্গলবার জামাল ভূঁইয়ারা দেশে ফিরলেও সঙ্গে আসেননি ফাহমিদুল। তিনি সৌদি আরব থেকে ফিরে গেছেন ইতালি! 

কোচ হাভিয়ের কাবরেরা ১০ মার্চ ক্যাম্পে যোগ দেওয়া ফাহমিদুল ইসলামকে নিয়ে আশার কথাও শুনিয়েছিলেন । কিন্তু আজ সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় ফিরলে দেখা গেছে ফাহমিদুল সফর সঙ্গী ছিলেন না। তার না থাকা নিয়ে ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। তার কোনও চোট নেই। আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে। কোচ তাকে অনুশীলনে নানাভাবে চেষ্টা করেছে। তার কাছে মনে হয়েছে ফাহমিদুলের আরও সময় প্রয়োজন।  হয়তো সামনে অনূর্ধ্ব ২৩ দলে ওকে ডাকা হবে। আস্তে আস্তে মূল দলের জন্য তৈরি করা হবে। এখনই হতাশ হওয়ার কিছু নেই। ’

দেশে ফেরার পর আজ বিমানবন্দরে কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘ফাহামিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি। সে ভারত ম্যাচেও থাকছে না। এক সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তার জন্য ভালোই হলো। আসলে সে এখনও তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে। এই কারণে সে ইতালি ফিরে গেছে।’

ফাহমিদুল  খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। 

এদিকে, বাংলাদেশ দল থেকে আরও দুঃসংবাদ মিলেছে। চোট পেয়ে ছিটকে গেছেন দুই ফুটবলার সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি