প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটলো জাপান  

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ২২:৫৮আপডেট : ২০ মার্চ ২০২৫, ২২:৫৮

আয়োজক হিসেবে আগেই কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র আগামী বছরের বিশ্বকাপে খেলতে যাচ্ছে। তাদের বাইরে প্রথম দেশ হিসেবে বাছাইপর্ব পেরিয়ে টিকিট কাটলো জাপান।

সাইতামায় বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো সামুরাই ব্লুরা।

ক্রিস্টাল প্যালেসের দাইচি কামাদা ও রিয়াল সোসিয়েদাদের তাকেফুসা কুবো দ্বিতীয়ার্ধে গোল করেন। তাতেই এশিয়ার বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ হাতে রেখে মূল পর্বে জাপান।

৪৮ দলের বিশ্বকাপে এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে আটটি দল অংশ নেবে। আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে আরেকটি অতিরিক্ত দল এই মহাদেশ থেকে টিকিট পেতে পারে।

২০২২ সালের বিশ্বকাপে হাজিমে মরিয়াসুর জাপান শেষ ষোলোতে পৌঁছে গিয়েছিল। কাতারের আসরে পেনাল্টি শুটআউটে ক্রোয়েশিয়ার কাছে হারে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি