মেসি-মার্তিনেজকে ছাড়া জিতে যা বললেন আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১৭:৫৪আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৭:৫৬

অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজসহ প্রথম সারির বেশ কিছু খেলোয়াড়কে উরুগুয়ের বিপক্ষে পায়নি আর্জেন্টিনা। তার পরেও বিশ্বকাপ বাছাইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের জয় পেতে সমস্যা হয়নি। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে আলবিসেলেস্তেরা।

নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতির পরও দল জেতায় সন্তুষ্ট কোচ লিওনেল স্ক্যালোনি, ‘জাতীয় দল একটি দল। যখন কোনও একজন নেই, তখন অন্য কেউ দায়িত্ব নেয়।’

তিনি আরও বললেন, ‘আমাদের অনুপস্থিতির তালিকায় গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিল। কিন্তু মাঠে নামার জন্য আমাদের দারুণ সব খেলোয়াড়ও আছে। আমাদের দল সবসময় কয়েকটি নামের চেয়েও বেশি কিছু।’

চোটের কারণে প্রথম সারির অনেকে না থাকায় কোচ স্ক্যালোনি শুরুর একাদশে গুইলিয়ানো সিমিওনেকে নামিয়েছেন।তার সঙ্গে ওপরের দিকে খেলেছেন হুলিয়ান আলভারেজ ও আলমাদা। তবে প্রথমার্ধের শুরুর দিকে সুবর্ণ সুযোগগুলি পেয়েছিল উরুগুয়ে। কিন্তু আর্জেন্টিনার দৃঢ়তায় তারা সেসব কাজে লাগাতে পারেনি। আলবিসেলেস্তেরা অবশ্য সময়ের সঙ্গে মানিয়ে সুযোগ তৈরি করে বিরতির পর। ৬৮ মিনিটে শক্তিশালী বাঁকানো শটে একমাত্র জয়সূচক গোলটি করেন থিয়াগো আলমাদা।

পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। মূল পর্বের টিকিট কাটতে আর এক পয়েন্ট চাই আর্জেন্টিনার। আগামী মঙ্গলবার বুয়েন্স আয়ার্সে ব্রাজিলের বিপক্ষে হার এড়ালেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যাওয়া নিশ্চিত করবে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি