সেরে না উঠতেই ফের ইনজুরিতে ন্যয়ার

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১৯:৪২আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৯:৪২

বায়ার্ন মিউনিখের গোলকিপার ও অধিনায়ক ম্যানুয়েল ন্যয়ার তার কাফ ইনজুরি কাটিয়ে ওঠার পথে আরেকটি ধাক্কা খেলেন। শনিবার জার্মান ক্লাব এই তথ্য জানিয়েছে।

মার্চের শুরুতে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে একটি গোল উদযাপনের সময় ইনজুরিতে পড়েন ন্যয়ার।

সম্প্রতি বল নিয়ে ট্রেনিংয়ে ফিরেছিলেন ৩৮ বছর বয়সী কিপার। কিন্তু আবারও কাফ মাসলে চোট পেয়েছেন তিনি।

বায়ার্ন জানিয়েছে, ন্যয়ার কাফ মাসলে চোট পেয়েছেন। আগামী কয়েকদিন ট্রেনিংয়ের বাইরে থাকতে হবে তাকে।

আগামী ২৯ মার্চ সেন্ট পাউলির সঙ্গে বুন্দেসলিগা হোম ম্যাচ খেলবে বায়ার্ন, যেখানে অনিশ্চিত ন্যয়ার। এপ্রিলে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দুই লেগের জন্য প্রস্তুত হতে হবে তাকে।

ন্যয়ারের ব্যাকআপ ২১ বছর বয়সী জোনাস উরবিগ পায়ের চোটে আন্তর্জাতিক বিরতিতে জার্মানির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলতে পারেননি।

বাভারিয়ান জায়ান্টদের হাতে বিকল্প হিসেবে স্কোয়াডে আরও আছেন ইসরায়েলি কিপার ড্যানিয়েল পেরেজ ও সভেন উলরেখ।

/এফএইচএম/
সম্পর্কিত
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
বিশ্বকাপ জয়ী স্পেনের ডিফেন্ডারের হঠাৎ অবসর
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?