ফ্রি ট্রান্সফারে বায়ার্নে জার্মান ডিফেন্ডার টাহ

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫, ১৭:২৪আপডেট : ২৯ মে ২০২৫, ১৭:২৪

বেয়ার লেভারকুসেন থেকে ফ্রি ট্রান্সফারে জার্মান আন্তর্জাতিক ডিফেন্ডার ইয়োনাথান টাহের সঙ্গে চুক্তি করেছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে।

২৯ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে বায়ার্নের চার বছরের চুক্তি হয়েছে। ২০২৯ সাল পর্যন্ত মিউনিখ ক্লাবে থাকবেন তিনি।

ক্লাব বিবৃতিতে টাহ বলেছেন, ‘বায়ার্নে আসতে পেরে আমি খুব খুশি। আমি এখানে দায়িত্ব নিতে চাই। প্রতি দিন পরিশ্রম করতে চাই যেন একটি দল হিসেবে আমরা সফল হই এবং একসঙ্গে অনেক ট্রফি জিততে পারি।’

লেভারকুসেনে এক দশক কাটিয়েছেন টাহ। ২০২৩-২৪ মৌসুমে অপরাজিত লিগ ও কাপ জয়ী দলে ছিলেন তিনি। লেভারকুসেনকে আগেই জানিয়ে দেন, ২০২৫ এর পর আর চুক্তির মেয়াদ বাড়াবেন না। মে মাসে শেষ হোম ম্যাচে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

চুক্তির এক বছর বাকি থাকতেই গত বছরের গ্রীষ্মে টাহের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল বায়ার্ন। কিন্তু লেভারকুসেন যে দাম চেয়েছিল, তা মনঃপুত হয়নি মিউনিখ ক্লাবের।

এই মৌসুম শেষে এরিক ডায়ার লিগ ওয়ান ক্লাব মোনাকোতে চলে যাওয়ায় একজন সেন্টার ব্যাকের সঙ্গে চুক্তির প্রয়োজনবোধ করছিল বায়ার্ন।

/এফএইচএম/
সম্পর্কিত
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৬)
সেমিতে বায়ার্ন, আর্সেনাল 
কেইনের হ্যাটট্রিকে লাইপজিগকে গুঁড়িয়ে দিলো বায়ার্ন
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?