চাপের কথা স্বীকার করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১০:০৮আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১০:৪৭

নেশন্স লিগে আজ রবিবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে পর্তুগাল। প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ায় এই ম্যাচকে কেন্দ্র করে চাপের কথা অস্বীকার করেননি অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তিনি আত্মবিশ্বাসী ঘরের মাঠে এই ম্যাচে তার দল ঘুরে দাঁড়াবে।

ম্যাচের আগে শনিবার সিআরসেভেন গণমাধ্যমকে বলেছেন, ‘এখন কিন্তু চারপাশ থেকে চাপটা টের পাওয়া যাচ্ছে। আমি এটা গোপন করছি না। কারণ আমাদের জিততে হবে। আর ফুটবলের এটাই সৌন্দর্য।’

ঘরের মাঠে ম্যাচ হওয়ায় স্বাগতিক দর্শকদের একটা ভূমিকা দেখছেন রোনালদো। তাই দর্শকদের পাশে চাচ্ছেন তিনি, ‘এই ম্যাচে দর্শকদের বলবো আমাদের পাশে থাকতে। যাতে তারা আমাদের আরও শক্তির যোগান দিতে পারে। আমারও আমাদের সেরাটা দিতে মুখিয়ে।’

এই সময় কোচ রবের্তো মার্তিনেজকে নিয়ে চলমান সমালোচনার জবাব দেন তিনি, ‘আমার মনে হয় কোচকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয়। কারণ আমরা সবাই একই নৌকায় অবস্থান করছি। খারাপ খেলেছি বলেই হেরেছি। এখন আমাদের হাতে দ্বিতীয় লেগ আছে। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। ইতিবাচকভাবে দেখলে সব কিছু ভালো মতোই হবে।’

/এফআইআর/     
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী