যে কারণে বেলিংহ্যামকে নিয়ে ভয়ে ছিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ১২:৫২আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১২:৫২

 বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ সাফল্য ধরে রেখেছে ইংল্যান্ড। ‘কে’ গ্রুপে টানা দুই জয় তুলে নিয়েছে থ্রি লায়ন্স। সর্বশেষ লাটভিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে তারা। অবশ্য এমন জয়ের দিনে শেষ আধা ঘণ্টায় দশ জনের দলে পরিণত হওয়ার ঝুঁকিতে ছিল তারা। সেটা হলে ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারতো। সেটা হয়নি কোচ থমাস টুখেল জুড বেলিংহ্যামকে বদলি হিসেবে উঠিয়ে নেওয়ায়।  

সমস্যাটা হচ্ছিল বেলিংহ্যামকে নিয়েই। লাটভিয়া ডিফেন্ডার রাইভিস জুরকোভস্কিসের ওপর বেপরোয়া ট্যাকল করেছিলেন তিনি। রেফারি ওরেল গ্রিনফিল্ড অবশ্য এই ঘটনায় তাকে সতর্ক করেননি। তবে প্রথমার্ধে একই রকম বাজে ট্যাকলে হলুদ কার্ড দেখেছিলেন। সব মিলে ২১ বছর বয়সীর মাধ্যমে আরেকটি ফাউলের ঝুঁকি আর লাল কার্ডের সম্ভাবনা থাকায় তাকে নিয়ে বিপদ বাড়াতে চাননি ইংল্যান্ড কোচ। ১০ জনের দলে পরিণত হলে তখন শেষ দিকে চাপে পড়তে হতো। ম্যাচের পর টুখেল জানান, ‘বলতে পারেন কিছুটা ভাগ্যবান ছিলাম। আমাদের সামনে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে কোনও কিছু ঘটতে পারতো। হঠাৎ করে আমরা একটি হলুদ কার্ড দেখতে পারতাম। তখন পুরো ম্যাচের পরিস্থিতি পাল্টে যেতে পারতো। তাই আমি বেঞ্চ থেকে সিদ্ধান্ত নিয়ে তাকে বদলি করতে বলি।’

ম্যাচে একটি করে গোল করেন রিস জেমস, হ্যারি কেইন ও এবেরেচি ইজে। আর টুখেল বেলিংহ্যামকে তুলে নেন ৬৭ মিনিটে। ইংলিশ মিডফিল্ডারের প্রথম কার্ড নিয়ে কোচ বলেছেন, ‘আমার মনে হয় প্রথম কার্ডটাতে রেফারি বেশি কঠোর হয়েছেন। কারণ সে ড্রিবল করছিল এবং হঠাৎ করেই তাকে কার্ড দেখানো হয়। বিরতিতে এটা খুব অদ্ভুত লাগছিল যে আমাদের একজন হলুদ কার্ড দেখেছে, প্রতিপক্ষের কেউ নয়। তবে দ্বিতীয়টি দেখাও অসম্ভব ছিল না। তখন ব্যাপারটা কঠোর হয়ে যেতো। তাই সঙ্গে সঙ্গে আমরা তাকে বদলি করে দেই।’

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি