মাঠে ফেরার দুই মিনিটের মধ্যে মেসির গোল

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১০:২৩আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১০:২৩

ইনজুরিতে দুই সপ্তাহ পর মাঠে নামলেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বদলি নামার দুই মিনিটের মধ্যে গোল করলেন। ফিলাডেলফিয়া ইউনাইটেডের বিপক্ষে তার দল ইন্টার মায়ামি ২-১ গোলে জিতেছে।

গত ১৬ মার্চ আটালান্টার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে চোট পান মেসি। আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার দুটি বিশ্বকাপ বাছাইয়ে স্কোয়াডের বাইরে ছিলেন। 

ফিনিশীয় উইঙ্গার রবার্ট টেলর ২৩তম মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচির নিচু পাস থেকে জাল কাঁপান।

৫৫তম মিনিটে হাভিয়ের মাসচেরানো মেসিকে মাঠে নামান। দুই মিনিট যেতেই লক্ষ্যে বল পাঠান। ডানদিকে তাকে খুঁজে পান সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ। তারপর একটু ফাঁকা জায়গা বের করে ডানপায়ের নিচু শটে কোনা দিয়ে জাল কাঁপান।

ফিলাডেলফিয়া ৮০তম মিনিটে একটি গোল শোধ দেয়। কুইন সুলিভানের ক্রস থেকে হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল গাজদাগ লক্ষ্যে বল পাঠান।

মৌসুমের প্রথম পাঁচ ম্যাচ থেকে চতুর্থ জয় পাওয়া মায়ামি অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি