এই মৌসুমে আমার পারফরম্যান্স সত্যিই খারাপ: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১১:৪১আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১১:৪১

২০১৬ সালে পেপ গার্দিওলা যোগ দেওয়ার পর থেকে ম্যানচেস্টার সিটি ছয়টি প্রিমিয়ার লিগ জিতেছে। এর বাইরে চ্যাম্পিয়ন্স লিগেও হয়েছে চ্যাম্পিয়ন। অথচ এই মৌসুম যেন ভুলে যেতে পারলেই বাঁচে সিটিজেনরা। নিজের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে হতাশা প্রকাশ করলেন স্প্যানিশ কোচ।

গার্দিওলা আসার পর প্রথমবার কোনও শিরোপা ছাড়া মৌসুম শেষ করতে যাচ্ছে তারা। শীর্ষ দল লিভারপুলের চেয়ে ২২ পয়েন্ট পেছনে থেকে প্রিমিয়ার লিগ টেবিলে পঞ্চম স্থানে চারবারের চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ ষোলোতে বিদায় নিয়েছে তারা।

গার্দিওলার কাছে সাংবাদিকরা জানতে চাইলেন, এই মৌসুমে তার পারফরম্যান্সের মূল্যায়ন সম্পর্কে। তিনি বললেন, ‘এই মৌসুম? সত্যিই খারাপ।’

তিনি বললেন, ‘আমার কাজ ছিল যেটা করেছি তার চেয়ে ভালোভাবে এই পরিস্থিতি থেকে দলকে বের করে আনা।’

রবিবার এফএ কাপ কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের মুখোমুখি হবে সিটি। অষ্টমবারের মতো এই ট্রফি জয়ের হাতছানি তাদের সামনে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা লাভ করবে সিটি। কিন্তু শিরোপা জয় কিংবা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়া এই মৌসুমে তাদের ব্যর্থতা মুছে ফেলতে পারবেন না মনে করেন গার্দিওলা।

‘এফএ কাপের ফাইনালে ওঠা, জেতা এবং চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করা অবশ্যই দারুণ হবে। সেটা হবে চমৎকার অর্জন। কিন্তু এই মৌসুমকে খারাপই বলতে হবে, এটা বদলাবে না। আমাদের মান এবং আরও অনেক কিছু ভালো ছিল না। এটাই বাস্তব। আশা করি পরের মৌসুমে এটা হবে না।’

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের