সাফেও বয়সসীমা প্রত্যাহার, সালাউদ্দিন কী করবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৫, ১৬:৪৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৬:৪৫

সাফে নির্বাচন করতে হলে বয়স ৭০ বছরের নিচে থাকতে হবে। এমন আইন আগে থাকলেও আজ শ্রীলঙ্কার কলম্বোতে সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে বয়সের এই সীমা তুলে দেওয়া হয়েছে। 

সাফের গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান আগেই ইতিবাচক সম্মতি দিয়েছিল। তাই অন্যরাও আজকের সভায় সংশোধনীতে আপত্তি করেনি। 

এতে করে ১৯৫৪ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা সাফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের ২০২৬ সালে বয়স হবে ৭২। তখন সাফ নির্বাচনের সময়  আজকে সংশোধনের ফলে ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকবে। তবে তিনি কী করবেন তা সময় হলে পরিষ্কার হবে। যদিও সাফের আগে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসিতেও বয়সের এই বাধা প্রত্যাহার হয়েছে। 

আজ সাফের বিশেষ সভায় আমন্ত্রিত ছিলেন এএফসির সভাপতি শেখ সালমান। তার বক্তব্যে তিনি দক্ষিণ এশিয়ার  ফুটবলের ওপর আরও গুরুত্ব আরোপ করেছেন। এদিকে চলতি বছরে জুনের শেষ সপ্তাহে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। এই টুর্নামেন্টের ভেন্যু এখনও নিশ্চিত হয়নি। শ্রীলঙ্কা বেশ আগ্রহ প্রকাশ করলেও সাফের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ কলম্বোর মাঠ সহ নানান সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
ঢাকার সাফে কুয়েত-লেবাননের মতো দল নেই কেন?
আবারও সভাপতি কাজী সালাউদ্দিন
‘সাফে আবারও নির্বাচন করবো, বাফুফের সমর্থন পাবো’
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ