থিম্পুতে দারুণ অভ্যর্থনা পেলেন সাবিনা-ঋতুপর্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ২০:৫১আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২০:৫১

ভুটানের নারী ফুটবল লিগ খেলত আজ রবিবার সকালে অধিনায়ক সাবিনা খাতুন ছাড়াও বাংলাদেশ ছেড়েছেন জাতীয় দলের ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। থিম্পুতে তারা পৌঁছানোর পর তাদের ক্লাব পারো এফসির কর্মকর্তারা উষ্ণ অর্ভ্যথনা জানিয়েছেন। ক্লাবের লোগোসহ উত্তরীয় পরিয়ে দেওয়া হয় সবাইকে।

বিকালে পারো এফসির মাঠও পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশের ফুটবলাররা। সেখানে ক্লাবের অন্য খেলোয়াড়দের সঙ্গে মিলিতও হয়েছেন তারা। 

ক্লাব মাঠে সাবিনারা

ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও দুই খেলোয়াড় গোলকিপার রুপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন। সাগরিকা বয়স জটিলতায় শেষ মুহূর্তে খেলতে পারেননি। তার পরিবর্তে কৃষ্ণা রাণী সরকারের সঙ্গে আলোচনা করছে ভুটানের ক্লাবটি। কৃষ্ণার বিষয়টি চূড়ান্ত হলে তিনি মাসুরা, রুপনাদের সঙ্গে ভুটানে রওনা হবেন। কৃষ্ণা ছাড়াও সানজিদা, সিনিয়র শামসুন্নাহারেরও ভুটানের লিগে খেলার সম্ভাবনা রয়েছে। বাফুফে তাদেরও ছাড়পত্র দিয়েছে।

এদিকে এশিয়ান কাপ ফুটবল বাছাই সামনে রেখে বাফুফে ৫৫ জন নারী ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে। রবিবার কৃষ্ণাসহ অনেকেই যোগ দিয়েছেন। কাল থেকে দুইবেলা শুরু হবে অনুশীলন। কোচ পিটার বাটলারও প্রথম দিন থেকে অনুশীলনে থাকার কথা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি