ম্যানচেস্টার ডার্বি ড্র, চারে ওঠার সুযোগ হারালো সিটি

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫, ২৩:৪৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২৩:৫৬

রবিবার আগের ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে চেলসি ড্র করায় ম্যানসিটির সামনে সুযোগ ছিল চারে ওঠার। কিন্তু ম্যানচেস্টার ডার্বি গোলশূন্য ড্র হওয়ায় তা হারালো পেপ গার্দিওলার দল।

ম্যানচেস্টার ডার্বি মানেই টানটান উত্তেজনা। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে তার রেশ ছিল না। নিষ্প্রভ এক ম্যাচ শেষে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ওঠার মিশনে বড় ধাক্কা খেলো সিটিজেনরা।

৩১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানসিটি। চেলসির চেয়ে এক পয়েন্ট পেছনে। ইউনাইটেড ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম।

চলতি মৌসুমে বাজে সময় কাটানো ম্যানসিটি ও ম্যানইউর কেউই এদিন পরিষ্কার কোনও সুযোগ তৈরি করতে পারেনি। 

বিরতির পর সিটি স্ট্রাইকার ওমর মারমৌশের ২৫ গজ দূর থেকে নেওয়া একটি শট দারুণভাবে রুখে দেন ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানা।

দ্বিতীয়ার্ধে ইউনাইটেডও সুযোগ পেয়েছে। জশুয়া জার্কজির হাফ ভলি দুই হাত দিয়ে ঠেকিয়ে সেই যাত্রায় সিটিকে রক্ষা করেন কিপার এদারসন।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি