প্রিমিয়ার লিগে অনাকাঙ্ক্ষিত যে রেকর্ড গড়েছে সাউদাম্পটন

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ১৩:৫৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৪:০১

ইংলিশ প্রিমিয়ার লিগে অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ড গড়েছে সাউদাম্পটন। প্রথম দল হিসেবে আগেভাগে অবনমিত হওয়ার নজির গড়েছে তারা। তাদের অবনমন হয়েছে সাত ম্যাচ আগে। অথচ ১১ মাস আগে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে লিডস ইউনাইডেটকে হারিয়েই প্রিমিয়ার লিগে প্রমোশন পেয়েছিল তারা।  

টটেনহাম হটস্পারের বিপক্ষে ৩-১ গোলের পরাজয়ই তাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। এর আগে আগেভাগে অবনমিত হওয়ার রেকর্ডটি ছিল ইপসউইচ টাউন ও ডার্বি কাউন্টির। ৬ ম্যাচ হাতে রেখে তাদের অবনমন হয়েছিল। ইপসউইচের নজিরটি ১৯৯৪-৯৫ সালের, আর ডার্বি কাউন্টিরটির ২০০৭-০৮ সালের। 

অবনমনের পর সাউদাম্পটন গোলকিপার অ্যারন র‌্যামসড্যাল স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমরা জানতাম একটা পর্যায়ে এমনটা ঘটতোই। পুরো মৌসুমেই আমরা অতটা ভালো ছিলাম না।’

শুধু বেশি ম্যাচ হাতে রেখে অবমনই হচ্ছে না, রেকর্ড সর্বনিম্ন পয়েন্ট নিয়ে ক্যাম্পেইন শেষ করার পথে সাউদাম্পটন। ২০০৭-০৮ সালে ডার্বি ১১ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল। এখন পর্যন্ত সাউদাম্পটন যা অর্জন করেছে, তার চেয়ে সেটা এক পয়েন্ট বেশি।        

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে