মার্তিনেজকে পেয়ে প্রতিশোধের ভাবনা পিএসজির

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ২৩:০৩আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২৩:০৩

ক্লাব ফুটবলে ফিরে আসছে ২০২২ বিশ্বকাপের স্মৃতি। ফিরে আনছেন আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। গোলপোস্টের নীচে বীরত্ব দেখিয়ে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলারকে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ পিএসজি। ক্লাবটির ফরাসি ফরোয়ার্ডরা তার বিরুদ্ধে যত বেশি সম্ভব গোল করে কাতার বিশ্বকাপের ফাইনাল হারের প্রতিশোধ নিতে চান।

সদ্যই ফ্রান্স ফুটবলে ১৩তম ট্রফি জেতা পিএসজি আগামীকাল বুধবার মুখোমুখি হচ্ছে অ্যাস্টন ভিলার। এই ম্যাচে তাদেরকে উজ্জীবিত রাখছেন প্রতিপক্ষ দলের কিপার মার্তিনেজ। তাদের মধ্যে প্রতিশোধের মনোভাব তৈরি হচ্ছে। এমনটাই বললেন প্যারিস ক্লাবের ফরাসি ফরোয়ার্ড দিজিরে দুয়ে।

২০২২ সালে কাতারের লুসাইলে শেষ মুহূর্তে কোলো মুয়ানির শট বিস্ময়করভাবে বাঁ পায়ে ঠেকিয়ে ফ্রান্সকে ট্রফি জিততে দেননি মার্তিনেজ। টাইব্রেকারে গড়ানো ম্যাচেও দারুণ সেভে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভসও জেতেন মার্তিনেজ।

১৯ বছর বয়সী দুয়ে ওই ম্যাচে খেলেননি। তবুও মার্তিনেজের জালে বল ঠেলে সেই প্রায়শ্চিত্ত করতে চান তিনি, ‘আগে কখনও তার বিপক্ষ আমি খেলিনি। কিন্তু আমার কাছে সে অন্য গোলকিপারদের মতোই। এটা সত্যি যে ফরাসি ফরোয়ার্ডদের মনে সে প্রতিশোধের স্পৃহা জাগাতে পারে। লক্ষ্য থাকবে তার বিপক্ষে যত বেশি সম্ভব গোল করার।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী