লেভানডোভস্কির জোড়া গোলে ডর্টমুন্ডকে উড়িয়ে দিলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ০৩:৫০আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৪:৩৮

বরুসিয়া ডর্টমুন্ডকে কোনও রকম পাত্তা দিলো না বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো তারা। রবার্ট লেভানডোভস্কি তার পুরানো ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে কাতালানদের দাপুটে অবস্থানে রাখলেন।

ট্রেবলের খোঁজে থাকা বার্সা প্রথম থেকে প্রবল প্রভাব ধরে রাখে। ২৫তম মিনিটে রাফিনহার স্ট্রাইকে লিড নেয় তারা। ডর্টমুন্ড কিপার গ্রেগর কোবেলের কয়েকটি সেভ প্রথমার্ধের বাকি সময়ে বার্সাকে হতাশ করে।

বিরতির পর আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ বার্সা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে রাফিনহার অ্যাসিস্টে জাল কাঁপান লেভানডোভস্কি।

৬৬তম মিনিটে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার। বার্সার আরেকটি উড়ন্ত জয়ে ৭৭তম মিনিটে শেষ গোল করেন লামিনে ইয়ামাল।

২০১৯ সালের পর প্রথমবার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে হ্যান্সি ফ্লিকের দল। এনিয়ে তারা অপরাজিত থাকলো ২৩ ম্যাচ।

পাঁচবারের চ্যাম্পিয়নরা শেষবার ট্রফি উঁচিয়ে ধরেছিল ২০১৫ সালে। সেমিফাইনালে উঠলে তারা মুখোমুখি হবে ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখের।

ম্যাচ শেষে চলতি মৌসুমে ৪০ গোল করা লেভানডোভস্কি বলেছেন, ‘আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি। কিন্তু আমাদের হাতে আরও একটি ম্যাচ আছে। আমরা সবসময় আমাদের ফুটবল খেলতে চাই। সেখানেও (জার্মানি) আমরা তেমনই চাই এব আমরাই জিতবো।’

ফ্লিক সতর্ক করলেন, কাজ এখনও বাকি। তিনি বললেন, ‘কেউই জানে না কী হতে পারে, ফুটবল অদ্ভুত একটা খেলা। আজকের মতো খেলতে হবে আমাদের।’

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি