দুই গোলে পিছিয়ে পড়েও প্যালেসকে উড়িয়ে দিয়েছে সিটি

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ২০:০০আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২০:২০

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই গোলে পিছিয়ে পড়ে আহত বাঘের মতো ত্রাস ছড়িয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের ওপর ঝড় বইয়ে ক্রিস্টাল প্যালেসকে তারা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে।

২১ মিনিটের ব্যবধানে স্কোর লাইন ২-০ করে ফেলে প্যালেস। গোল করেন এবেরেচি এজে ও ক্রিস রিচার্ডস। তার পর সিটি অধিনায়ক কেভিন ডি ব্রুইনার নৈপুণ্য ম্যান সিটিকে ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখে। ৩৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে স্কোর ২-১ করেন তিনি। তিন মিনিট পর ওমার মারমুশের সমতা ফেরানো গোলটিতেও ছিল তার ক্রস। 

দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনার অ্যাসিস্টে মাতেও কোভাচিচ গোল করলে অগ্রগামিতা পায় সিটি। কিপার এদেরসনের লং বল থেকে তার পর ব্যবধান বাড়িয়ে নেন জেমস ম্যাকঅ্যাটি। ৭৯ মিনিটে সিটিকে আরও ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যান নিকো ও’রেইলি।

এই জয়ে আপাতত চারে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। পাঁচে থাকা চেলসির চেয়ে দুই পয়েন্ট বেশি। চেলসি অবশ্য এক ম্যাচ কম খেলেছে। শীর্ষে আছে লিভারপুল। 

/এফআইআর/   
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি