ভুটানে লিগ খেলতে গেলেন আরও পাঁচ নারী ফুটবলার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৪:৫৫

আগেই ভুটানের জাতীয় নারী ফুটবল লিগে খেলতে গেছেন বাংলাদেশের চার নারী ফুটবলার। এবার ঢাকা ছাড়লেন আরও পাঁচজন।  

রবিবার সকালে ভুটানের রাজধানীর উদ্দেশে দেশ ছেড়েছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার জুনিয়র।  

মাসুরা ও রুপনা খেলবেন থিম্পু সিটি এফসির হয়ে। বাকি তিনজন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন। ফরোয়ার্ড কৃষ্ণা রানি সরকারও ট্রান্সপোর্ট ইউনাইটেডে চুক্তিবদ্ধ হয়েছেন।  কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার ওয়ার্ক পারমিট না মেলায় বাকিদের সঙ্গে তিনি সফর করতে পারেননি। 

এর আগে গত ৬ এপ্রিল ভুটানের লিগে খেলতে গেছেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। তাদের সবাই পারো এফসির হয়ে খেলবেন। 

ভুটানের লিগ শুরু হবে ২৫ এপ্রিল। চলবে চার মাস পর্যন্ত। 

/এফআইআর/  
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী