নাটকীয় ম্যাচে ইনসানের গোলে কিংস ফাইনালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৭:৫২আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮:৩১

আর্জেন্টিনার লেসকানো খেললেন। কিন্তু ম্যাচে বসুন্ধরা কিংসের হয়ে কিছু করতে পারেননি। বরং তার জায়গায় নতুন এক খেলোয়াড় ইনসান হোসেনকে নামালেন কোচ তিতা। তাতেই কিংসের বাজিমাত। টাইব্রেকারে ম্যাচ গড়াতে না দিয়ে অতিরিক্ত সময়ে খেলার নিষ্পত্তি হলো। আগে গোল করা রহমতগঞ্জকে ২-১ ব্যবধানে হারিয়ে কিংস ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।

মঙ্গলবার কিংস অ্যারেনায় কিংস আধিপত্য করেও আগে গোল করতে পারেনি। তাদের একের পর এক প্রচেষ্টা নষ্ট হয়েছে। ম্যাচের ৩৩ মিনিটে মোরসালিনের ফ্রি-কিক অল্পের জন্য বার ঘেঁষে যায়।

কিংসের আক্রমণের দৃশ্য

বিরতির পর কিংসের চেষ্টা অব্যাহত থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে লেসকানোর শট পোস্টে লেগে বাধাপ্রাপ্ত হয়। ৬৬ মিনিটে তপু বর্মণের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। তবে সুযোগ খুঁজতে থাকা রহমতগঞ্জ ৭৫ মিনিটে  এগিয়ে যায়। নাবীব নেওয়াজ জীবনের কাটব্যাকে তপু বর্মণের পায়ের ফাঁক দিয়ে বল পেয়ে সলোমন কিং ডান পা থেকে বাঁ পায়ে বল নিয়ে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন।

কিংস সমতায় ফিরেছে ৮২ মিনিটে। সাদ উদ্দিনের ক্রসে রাকিব হোসেনের আলতো ছোঁয়ায় গোল। এক ডিফেন্ডার যেমন আটকাতে পারেননি, তেমনই গোলকিপার আহসান বিপুও হাত বাড়িয়েও গোল হজম থেকে দলকে রক্ষা করতে পারেননি।

কিংস-রহমতগঞ্জের লড়াই

অতিরিক্ত সময়ে কোচ আর্জেন্টাইন স্ট্রাইকার লেসকানোকে তুলে নেন। চন্দন, জনি ও উদীয়মান ইনসানকে নামান। তাতে আক্রমণে ধার বাড়ে।

তবে ১১১ মিনিটে অপ্রীতিকর ঘটনা। গোলকিপার আহসান বিপু পোস্ট ছেড়ে বেরিয়ে এসে নিজেদের ডাগআউটের দিকে চলে আসেন। সম্ভবত তার পেছনে গ্যালারি থেকে দর্শকরা নানান কথা বলছিল। যা নিতে পারেননি বিপু। এরপর সেখানে গিয়ে ম্যাচ রেফারি দর্শকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। পুলিশও মোতায়েন করা হয়।

কিংস জিতেছে অতিরিক্ত সময়ের গোলে

দুই মিনিট পর কিংস জয়সূচক গোলটি করে। রাকিবের ক্রসে ইনসান দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে লাফিয়ে উঠে দারুণ এক হেডে জাল কাঁপান। অনেক দিন পর স্থানীয় কোনও ফুটবলারের কাছ থেকে এমন দৃষ্টিনন্দন গোল দেখা গেলো। পাগলাটে উদযাপন করতে জার্সি খুলে হলুদ কার্ড দেখেন বদলি নামা এই ফুটবলার। 

শেষ মুহূর্তে পেনাল্টি এরিয়াতে রহমতগঞ্জের ওসিহকে কিংসের চন্দন ফেলে দিলেও রেফারি জালাল উদ্দিন পেনাল্টির বাঁশি বাজানোর প্রয়োজন দেখাননি।

রেফারি শেষ বাঁশি বাজাতেই কিংসের খেলোয়াড়দের উল্লাস শুরু হয়। এখন ফেডারেশন কাপে আগের ম্যাচে হেরে যাওয়া আবাহনীর বিপক্ষেই তাদের ফাইনালে খেলতে হবে। আগামী মঙ্গলবার হবে ট্রফি জয়ের লড়াই।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী