ভিলার দারুণ প্রত্যাবর্তনেও শেষ চারে পিএসজি

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ০৩:১২আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৩:১৮

প্যারিস সেন্ট জার্মেইর প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতার স্বপ্ন টিকে রইলো, মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে হারার পরও! ইংলিশ ক্লাবটি ঘরের মাঠে রোমাঞ্চকর জয় পেলেও ইউরোপ যাত্রায় ইতি টানতে হলো। দুই লেগের অগ্রগামিতায় ৫-৪ গোলে সেমিফাইনালে উঠলো প্যারিসিয়ানরা।

প্রথম লেগে ৩-১ গোলে জেতা পিএসজি প্রথম আধঘণ্টার মধ্যে দুই গোল করে প্রতিদ্বন্দ্বিতা একপেশে করে ফেলেছিল। ভিলা পার্কের দর্শকদের নিস্তব্ধ করে দেন তাদের দুই ফুলব্যাক আচরাফ হাকিমি ও নুনো মেন্দেস।

তবে ইউরি তিয়েলেমান্স ৩৪তম মিনিটে গোল শোধ দিয়ে আশা জাগান। তার শট পিএসজির এক খেলোয়াড়ের বুকে লেগে জালে জড়ায়। বিরতির পর ভিলা অতিথিদের হতবাক করে দুই মিনিটে দুই গোল দেয়। জন ম্যাকগিন ও এজরি কোন্সার ওই গোলে প্রত্যাবর্তনের আভাস দেয় ভিলা।

আক্রমণের পসরা সাজিয়ে দুই লেগ মিলে সমতা ফেরাতে মরিয়া ছিল ভিলা। কিন্তু পিএসজি কিপার জিয়ানলুইজি দোনারুম্মা দারুণ কয়েকটি সেভে দলকে এগিয়ে রাখেন। দ্বিতীয়ার্ধে ভিলার তিনটি প্রচেষ্টা রুখে দেন ইতালিয়ান গোলকিপার। এর মধ্যে ৭০ মিনিটে মার্কো আসেনসিওর একটি শট বিস্ময়করভাবে ঠেকিয়ে লড়াইয়ে সমতা ফিরতে দেননি দোনারুম্মা।তিনিই মূল পার্থক্য গড়ে দেন শেষ পর্যন্ত। 

সেমিফাইনালে পিএসজির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ কিংবা আর্সেনাল। বুধবার এই দুই দল মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী