লিস্টারের ২০১৬ সালের লিগ জয়ী দলের আর কেউ থাকলেন না

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ২০:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২০:১১

লিস্টার সিটি অধিনায়ক জেমি ভার্ডি চলতি মৌসুম শেষে বিদায় নিচ্ছেন। ২০১৬ সালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী দলের শেষ সদস্য হিসেবে ক্লাবটিতে ছিলেন তিনি। অবনমিত হওয়া ক্লাবটি বৃহস্পতিবার এক ঘোষণায় ভার্ডির চলে যাওয়ার খবর জানিয়েছে।

৯ বছর আগে সব প্রতিকূলকতা জয় করে ইংলিশ লিগ ট্রফি উঁচিয়ে ধরতে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডের ভূমিকা ছিল অপরিসীম। ক্লাবটি বিদায়বেলায় তাকে ‘আমাদের সর্বকালের সেরা’ বলেছে।

ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ফরোয়ার্ড ২০১২ সালে লিগের বাইরের দল ফ্লিটউড টাউন থেকে লিস্টারে যোগ দেন। প্রায় ৫০০ ম্যাচে ১৯৮ গোল করেছেন তিনি।

শিরোপা জয়ের মৌসুমে লিগে ২৪ গোল করেন ভার্ডি। ক্লাব এক বিবৃতি দিয়েছে, ‘আমরা নিশ্চিত করছি যে ১৩ মৌসুম শেষে এই গ্রীষ্মে লিস্টার সিটি ছেড়ে চলে যাবেন লিজেন্ডারি স্ট্রাইকার জেমি ভার্ডি। লিস্টারে তিনি ছিলেন আমাদের সর্বকালের সেরা খেলোয়াড়।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী