ক্লাব বিশ্বকাপের পর রিয়াল ছাড়বেন মদরিচ

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫, ২০:৫৩আপডেট : ২২ মে ২০২৫, ২১:০৮

রিয়াল মাদ্রিদের সঙ্গে লুকা মদরিচের ১৩ বছরের সম্পর্কের যবনিকাপতন ঘটছে। ক্লাব বিশ্বকাপের পর এই মৌসুমে লস ব্লাঙ্কোদের বিদায় বলবেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। বৃহস্পতিবার নিজেই এই ঘোষণা দিয়েছেন মদরিচ, ক্লাবও প্রকাশ করেছে আনুষ্ঠানিক বিবৃতি।

৩৯ বছর বয়সী মদরিচ রিয়ালের সঙ্গে ক্লাব রেকর্ড ২৮ ট্রফি জিতেছেন। চলমান ঘরোয়া মৌসুম শূন্য হাতে শেষ করতে যাচ্ছেন তিনি। তবে ক্লাব বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় ক্রোট তারকা।

২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী মদরিচ সাম্প্রতিক সময়ে সীমিত আকারে খেলেছেন। তবুও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এই মৌসুমে ৩৪ লা লিগা ম্যাচ খেলেছেন, ১৬টিতে ছিলেন শুরুর একাদশে।

রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মদরিচের। ইনস্টাগ্রামের পোস্টে জানিয়ে দিলেন বিদায়ের কথা, ‘জীবনের সবকিছুর শুরু ও শেষ আছে। শনিবার আমি সান্তিয়াগো বার্নাব্যুতে আমার শেষ ম্যাচ খেলবো। আমি পরিপূর্ণ হৃদয়, গর্ব, কৃতজ্ঞতা ও অবিস্মরণীয় স্মৃতি নিয়ে চলে যাচ্ছি। ক্লাব বিশ্বকাপের পর মাঠে এই শার্ট আর না পরলেও আমি সবসময় মাদ্রিদের একজন ভক্ত হিসেবে থাকবো।’

২০১২ সালে টটেনহাম থেকে মাদ্রিদে যোগ দিয়ে প্রায় ৬০০ ম্যাচ খেলেছেন মদরিচ। ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা ট্রফি উঠেছে তার হাতে।

তিনি বললেন, ‘এই বছরগুলোতে বার্নাব্যুতে চমৎকার মুহূর্ত, অসম্ভব মনে হলেও অবিশ্বাস্য সব প্রত্যাবর্তন, ফাইনাল, উদযাপন ও জাদুকরী রাত দেখার অভিজ্ঞতা হয়েছে আমার। আমরা সবাই মিলে জিতেছি এবং আমি খুব, খুব, খুব সুখী ছিলাম।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী