রাফিনহার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো বার্সা

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫, ১১:৫১আপডেট : ২৩ মে ২০২৫, ১১:৫১

গত মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েই দিয়েছিলেন রাফিনহা। নতুন কোচ হ্যান্সি ফ্লিক তার সিদ্ধান্ত পাল্টাতে রাজি করান। আর এই মৌসুমেই অন্য রূপে দেখা দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। অসাধারণ মৌসুম কাটানোর পর ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ালেন তিনি।

আগের চুক্তি অনুযায়ী রাফিনহার মেয়াদ শেষ হতো ২০২৭ সালে। এবার ঘরোয়া ট্রেবল জিতে সেটা বাড়ালেন ২০২৮ সালের জুন পর্যন্ত। কাতালান জায়ান্টরা এক বিবৃতি দিয়ে চুক্তি নবায়নের খবর জানিয়েছে।

সব প্রতিযোগিতা মিলে ৫৬ ম্যাচ খেলে রাফিনহা ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্টে এবারের ব্যালন ডি’অরের জোরালো দাবিদার। 

ইন্টার মিলানের বিপক্ষে রোমাঞ্চকর সেমিফাইনালে হেরে বার্সা বিদায় নিলেও ১৩ গোল করে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের যৌথ শীর্ষ গোলদাতা রাফিনহা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সার গ্রুপ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এই ব্রাজিলিয়ান। সম্প্রতি লা লিগা শিরোপায় এক হাত রাখার পথে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকো জয়ে জোড়া গোল করেন তিনি।

রাফিনহার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আগের দিন বুধবার কোচ ফ্লিককে ২০২৭ সাল পর্যন্ত রেখে দেওয়ার আনুষ্ঠানিকতা সেরেছে বার্সা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি