ট্রফি নিয়ে মোহামেডানের উল্লাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৫, ১৯:৩৯আপডেট : ২৩ মে ২০২৫, ১৯:৩৯

আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায়। আজ ছিল ট্রফি নিয়ে উৎসব করার ক্ষণ। প্রস্তুতিও নিয়েছিল মোহামেডান স্পোর্টিং। খেলা শেষে নতুন টি শার্ট পরেছিলেন ফুটবলার ও কোচ। যেখানে লেখা ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’। ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত জেতা শিরোপাগুলোর সালও লেখা ছিল টি শার্টে। সাদা কালো পতাকা হাতে ইমানুয়েলসহ অন্যরা ছুটে যান গ্যালারির সামনে। সেখানে সমর্থকরা  স্মোক ফ্লেয়ার নিয়ে উৎসবে মাতেন। ধর্মসাগর তীরে দেশের পেশাদার ফুটবল লিগে নতুন চ্যাম্পিয়ন মোহামেডানকে নিয়ে সমর্থকরা দিনটি স্মরণীয় করে রাখলো। 

দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের। তাই খেলায় অনেকটাই ঢিলেঢালা ভাব দেখা গেছে। আগের ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে আজ ব্রাদার্সের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাদা কালোরা। তবে ম্যাচ শেষে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে গলায় পদক ঝুলিয়ে হাতে ট্রফি নিয়ে চ্যাম্পিয়নদের উল্লাস ছিল চোখে পড়ার মতোই। উড়লো কনফেত্তিও।

মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান ও সদস্য জাকির হোসেন চৌধুরী। 

এদিকে ম্যাচের ৪৩ মিনিটে অবসরে যান ব্রাদার্সের গোলকিপার আশরাফুল ইসলাম রানা। এই ম্যাচের মধ্য দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন তেকাঠির নীচে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা জাতীয় দলের সাবেক এই গোলকিপার। ম্যাচের বিরতিতে রানার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন মোহামেডানের গোলকিপিং কোচ ছাইদ হাছান কানন, বাফুফের জাকির হোসেন চৌধুরী, ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান এবং ঢাকা আবাহনীর নজরুল ইসলাম। 

দিনের অন্য ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুল ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে তাদের অবনমন নিশ্চিত করেছে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে কমলো তেলের দাম
অল্প সময়ে কীভাবে সাজাবেন ভ্রমণসূচি
অল্প সময়ে কীভাবে সাজাবেন ভ্রমণসূচি
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী