ছয় বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে আলেক্সান্ডার-আর্নল্ড

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫, ১৮:৩৪আপডেট : ৩০ মে ২০২৫, ১৮:৩৪

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার আট দিন পর লিভারপুলকে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড জানিয়ে দেন, তিনি আর থাকবেন না। তারপর থেকে গুঞ্জন ওঠে, রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন তিনি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ছয় বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্টদের হয়ে গেলেন এই ডিফেন্ডার।

আগামী ১ জুন থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত আলেক্সান্ডার-আর্নল্ডের সঙ্গে চুক্তি করেছে রিয়াল। ২৬ বছর বয়সী ইংলিশ তারকা লিভারপুলের সঙ্গে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ ৯টি শিরোপা জিতে স্পেনে পা রাখছেন।

পুরো ফুটবল ক্যারিয়ার লিভারপুলে পার করেছেন আলেক্সান্ডার-আর্নল্ড। ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে খেলছেন। দুটি বিশ্বকাপ ও একটি ইউরো চ্যাম্পিয়নশিপেও তার খেলার অভিজ্ঞতা আছে।

আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে খেলবেন এই ডিফেন্ডার। এই টুর্নামেন্টে তাকে খেলানোর জন্য তাৎক্ষণিকভাবে তার সঙ্গে চুক্তি করায় লিভারপুলকে ১ কোটি ইউরো দিতে হচ্ছে রিয়ালকে। তাতে করে বেতনের ১০ লাখ পাউন্ড বাঁচাতে পেরেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। আলেক্সান্ডার-আর্নল্ডের রিলিজ ক্লজ একশ কোটি ইউরো নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী