জর্ডানকে হারিয়ে দেশবাসীকে আনন্দ দিতে চায় মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৫, ২২:০২আপডেট : ০২ জুন ২০২৫, ২২:০২

ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাত ১০ টার ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয় ও শেষটিতেও জর্ডানের বিপক্ষে ইতিবাচক খেলতে চায় তারা। জিতে দেশবাসীকে আনন্দ দেওয়ার পরিকল্পনা মনিকা-রুপনাদের।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে ও জর্ডানের পার্থক্য ৫৯ ধাপ। 

আম্মানের কিং আব্দুল্লাহ (২) স্টেডিয়ামে স্বাগতিক জর্ডানের বিপক্ষে এই লড়াইয়ের আগে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছে বাংলাদেশ। ২০২১ সালে সেই ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হেরেছিল। তবে মঙ্গলবারের ম্যাচ নিয়ে কোচ পিটার বাটলার বলেছেন, ‘জর্ডানকে মোকাবিলা করার জন্য আমাদের পরিকল্পনা তৈরি আছে। পরের ম্যাচেও স্বাভাবিক খেলাটা ধরে রাখতে হবে। মিডফিল্ড ও রক্ষণভাগ থেকে খেলা তৈরি করার চেষ্টা থাকবে। এর বাইরেও আমাদের একটি নিজস্ব খেলার ধরন আছে, সেই কৌশলেই খেলবে মেয়েরা।’ 

সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর প্রত্যাশা, ‘আমি আশা করছি আমাদের মেয়েরা ভালো একটি ম্যাচ খেলবে। আমাদের মেয়েরা অবশ্যই নিরাশ করবে না, মাঠ থেকে জয় নিয়ে ফিরবে। আমরা ম্যাচ বাই ম্যাচ উন্নতি করছি। শেষ ম্যাচে ভালো খেলে আমাদের মেয়েরা দেশবাসীকে আনন্দ দেবে।’ 

মিডফিল্ডার স্বপ্না রানি খেলার জন্য মুখিয়ে, ‘আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করার পরদিন সুইমিং করেছি। আজ অনুশীলন করলাম, সবমিলিয়ে ভালো একটি প্রস্তুতি নিয়েছি। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দেবেন ম্যাচের জন্য, আমরা সেভাবে খেলবো।ৎ

আরেক মিডফিল্ডার মারিয়া মান্দা জিতেই মাঠ ছাড়তে চাইছেন, ‘আজকের অনুশীলনটা আমরা ভালোভাবে শেষ করেছি। জর্ডানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত। আমরা ভালোভাবে খেলে জয় নিয়ে ফিরবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী