অকল্যান্ডের জালে বায়ার্নের ১০ গোল

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫, ২৩:৫৭আপডেট : ১৬ জুন ২০২৫, ০০:১১

নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি একমাত্র অপেশাদার দল হিসেবে ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছে। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করেছে জার্মান চ্যাম্পিয়নরা। সি গ্রুপে প্রথম ম্যাচে রেকর্ড ১০-০ গোলে জিতেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

প্রথমার্ধে ৬ গোল দেয় বায়ার্ন। এই সময়ে কিংসলে কোমান ও মিখাইল অলিসে জোড়া গোল করেন। বিরতির পর চার গোলের তিনটি করেন মুসিয়ালা। দুই অর্ধে একবার করে জাল কাঁপান থমাস মুলার।

৬ ও ২১ মিনিটে কোমান গোল করার মাঝে বোয়েকে একটি গোল বানিয়ে দেন।

অলিসে ২০ মিনিটে দলের তৃতীয় গোল করেন। তারপর ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলে দলের স্কোর ৬-০ বানান। ৪৫ মিনিটে মুলারের গোলও ছিল।

বিরতির পর মাঠে ফিরে মুসিয়ালা পেনাল্টি থেকে ৬৭ মিনিটে ৭-০ করেন। তাতে ক্লাব বিশ্বকাপে যে কোনও ফরম্যাটে প্রথম দল হিসেবে সাত গোল করে বায়ার্ন। ৭৩ ও ৮৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মুসিয়ালা।

পাঁচ মিনিট পর মুলার গোলসংখ্যা দুই অঙ্কের ঘরে নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম