স্কোয়াডের আকার নিয়ে গার্দিওলার অস্বস্তি

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ১৮:০২আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৮:০২

আগের মৌসুমের হতাশা কাটিয়ে ম্যানচেস্টার সিটি এবারের প্রিমিয়ার লিগ শুরু করেছে বড় জয় দিয়ে। ৯ মৌসুমে সপ্তম শিরোপা জয়ের মিশনে এমন শুরুর পর কোচ পেপ গার্দিওলা বললেন, ম্যানসিটির স্কোয়াডের আকার ‘স্বাস্থ্যকর নয়’।

আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে উলভসকে তারা ৪-০ তে উড়িয়ে দিয়েছে। অন্য দুটি গোল করেছেন নতুন খেলোয়াড় টিজানি রেইডার্স ও রায়ান শেরকি।

গোলকিপার জেমস ট্রাফোর্ডও অভিষেকে আত্মবিশ্বাসী ছিলেন। গত মৌসুমে উলভস ছাড়ার পর তাদের বিপক্ষেই আলো কেড়েছেন রায়ান আইত-নুরি। এখন গার্দিওলা চাইছেন, কিছু খেলোয়াড়দের ছেড়ে দিতে।

স্প্যানিশ কোচ বললেন, ‘(এটা) অনেক বেশি.. অনেক বেশি মানুষ। সব প্রতিযোগিতায় লড়াই করার জন্য আমি দলে গভীরতা পছন্দ করি, কিন্তু আমি চাই না খেলোয়াড়দের বাসায় ছেড়ে আসতে। এটা ভালো কিছু নয়। প্রতিদ্বন্দ্বিতা করার মতো ভালো পরিবেশ তৈরি করা যায় না।’

গার্দিওলা বলে গেলেন, ‘সবাইকে বুঝতে হবে যে তারা খেলতে ও দলকে সাহায্য করতে পারে। গত মৌসুম থেকে ক্লাব এটা জানে। আগামী দুই সপ্তাহের মধ্যে এর সমাধান খুঁজতে খেলোয়াড় ও এজেন্টদের সঙ্গে কথা বলা হবে।’

সম্প্রতি গুঞ্জন উঠেছে গোলকিপার এদেরসন চলে যাবেন। জিয়ানলুইজি দোনারুম্মাকে আনার চেষ্টা চলছে। কিন্তু গার্দিওলা জোর দিয়ে বললেন, এখনও তার এক নম্বর এই ব্রাজিলিয়ান। উলভসের বিপক্ষে অসুস্থতার কারণে তাকে নামানো হয়নি জানালেন স্প্যানিশ কোচ।

গার্দিওলা গুঞ্জনের ব্যাপারে বললেন, ‘এই সম্পর্কে আমার কাছে কোনও খবর নেই। গতকাল তাকে অসুস্থ দেখেছি। তারপর ক্লাবের সঙ্গে কথা হয়নি। যদি কোনও খেলোয়াড় চলে যেতে চায়, ক্লাবের শর্তসাপেক্ষে তাকে যেতে হবে। সে যদি এখানে খুশি না থাকে, তাহলে থাকার কোনও মানে নেই। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি শুধুই ক্লাবের, আমার নয়। আমি জানি না পরের দুই সপ্তাহে কী হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি: ম্যানসিটি কোচ 
শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট হামের দিকে তাকিয়ে গার্দিওলা
সর্বশেষ খবর
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু