বড় ব্যবধানে জিতলেও স্বস্তিতে নেই আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ১৬:৩৬আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৭:৩৭

প্রিমিয়ার লিগে লিডসের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে আর্সেনাল। কিন্তু দলটির ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে স্বস্তিতে নেই তারা। আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও আশঙ্কা করছেন, বুকায়ো সাকার চোটটি ‘গুরুতর।’ 

ম্যাচে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোল করেছিলেন সাকা। কিন্তু ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই তিনি কোনও ধরনের সংস্পর্শ ছাড়া মাঠে পড়ে যান এবং সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন। তার বদলে নামেন লিয়ান্দ্রো ট্রসার্ড। 

বড় ব্যবধানে জেতায় দিনটি আর্তেতা ও আর্সেনালের জন্য মিশ্র অনুভূতির। একদিকে ক্রিস্টাল প্যালেস থেকে এবেরেচি এজেকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে তারা। অন্যদিকে ভিক্টর গিয়কেরেস তার প্রিমিয়ার লিগের প্রথম গোল দুটি করেছেন। কিন্তু ক্যাপ্টেন মার্টিন ওডেগার্ড প্রথমার্ধেই কাঁধের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর ৫৪ মিনিটে সাকা যোগ দেন সেই চোটের তালিকায়।

গত মৌসুমে সাকা অন্য পায়ের হ্যামস্ট্রিং চোটে প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন। একই রকম পরিস্থিতি এই মৌসুমে এড়াতে মরিয়া আর্তেতা। তবু আর্সেনাল কোচ ভয় পাচ্ছেন, তার তারকা উইঙ্গারের ইনজুরি গুরুতর হতে পারে, ‘বুকায়ো যখন বল নিয়ে দৌড়াচ্ছিল, ডিফেন্ডারের সঙ্গে লড়াই করছিল, তখনই সে হ্যামস্ট্রিংয়ে কিছু অনুভব করে। শেষ পর্যন্ত দেখা যাক। আমার মনে হয় এটা আগেরটার মতো নয়—এবার অন্য হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে। কিন্তু বুকায়োর মতো কেউ স্বেচ্ছায় মাঠ ছাড়লে নিশ্চিতভাবে এটা গুরুতর কিছুর ইঙ্গিত।’

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি