বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ হারলো জার্মানি!

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২

বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন এলোমেলো করে ফেলেছে জার্মানি। বাছাই পর্বে এই প্রথমবার তারা অ্যাওয়ে ম্যাচে হারের রেকর্ড গড়েছে। ‘এ’ গ্রুপে উদ্বোধনী ম্যাচেই তাদের ২-০ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে স্লোভাকিয়া। 

জার্মানির রক্ষণের ভুলের পুরো ফায়দা তুলে নেন ডেভিড হাঙ্কো ও ডেভিড স্ট্রেলেক। তারা দুটি গোল আদায় করেন ৪২ ও ৫৫ মিনিটে। অথচ স্লোভাকিয়া বিশ্বকাপে সর্বশেষ খেলেছে সেই ২০১০ সালে! তার পর স্লোভাকিয়ার রক্ষণ ভাঙার কোনও উপায় খুঁজে পায়নি জার্মানি। 

জার্মানি এর আগে কখনও বিশ্বকাপ বাছাইপর্বে দেশের বাইরে খেলতে গিয়ে হারেনি। আগের ৫২ ম্যাচে ছিল তাদের অজেয় থাকার রেকর্ড। মোট ১০৪টি বাছাইপর্বের ম্যাচে এটি তাদের মাত্র চতুর্থ পরাজয়। একইসঙ্গে জার্মানির ১১৭ বছরের ইতিহাসে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবারের মতো টানা তিনটি ম্যাচে হার দেখলো তারা! 

স্পেন অবশ্য উদ্বোধনী ম্যাচেই বুলগেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। প্রথমার্ধে তিন গোলের দেখা পায় সফরকারী লা রোহারা। ৫ মিনিটে গোলের সূচনা করেন মিকেল ওইয়ারজাবাল। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান কুকুরেল্লা। ৩৮ মিনিটে মিকেল মেরিনো তৃতীয় গোল করলে সেখানেই বুলগেরিয়ার ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেছে। 

বিরতির পর স্পেনের আরও সুযোগ ছিল ব্যবধান বাড়িয়ে নেওয়ার। কিন্তু বুলগেরিয়া গোলকিপার ভেতোস্লাভ ভুস্তোভের কিছু দুর্দান্ত সেভে হতাশ হতে হয় তাদের। 

প্রথম ম্যাচ জিতে ‘ই’ গ্রুপে শীর্ষে বসেছে স্পেন। তাদের পরেই রয়েছে তুরস্ক। দুটি দলের সংগ্রহ এখন তিন পয়েন্ট।  

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু