১০ জনের দল নিয়েও সোসিয়েদাদকে হারিয়েছে রিয়াল 

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৩

লা লিগায় শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ২-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। 

৪ ম্যাচে চতুর্থ জয় তুলে নিলেও এই ম্যাচে ৩২ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় রিয়াল। ১২ মিনিটে শুরুতে জাবি আলোনসোর দলে অগ্রগামিতা এনে দেন কিলিয়ান এমবাপ্পে। তার পর ৩১ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন ডিন হুইসেন। ৪৪ মিনিটে আর্দা গুলেরের স্ট্রাইকে দ্বিতীয় গোল কিছুটা স্বস্তি এনে দেয় মাদ্রিদ শিবিরে। কিন্তু ৫৬ মিনিটে মিকেল ওয়াইয়ারজাবাল পেনাল্টি থেকে একটি গোল শোধ দিলে ম্যাচে ফেরে সোসিয়েদাদ। পরে চাপও বাড়ায় তারা। 

এমবাপ্পে ৬৯ মিনিটে আবারও গোলের কাছে চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত যদিও সফল হননি। তবে সোসিয়েদাদ বাড়তি একজন নিয়ে খেলায় শেষ ২০ মিনিটে উত্তেজনা ছড়ায় বেশি। শেষ পাঁচ মিনিটে রিয়াল মাদ্রিদ গোলকিপার কুর্তোয়া একটি সেভ করে দলকে রক্ষা করেছেন। সোসিয়েদাদের আরেকটি শট অবশ্য চলে যায় লক্ষ্যের বাইরে। 

 

/এফআইআর/    
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি