চীনের নারী দলের সঙ্গে বাংলাদেশের অন্যরকম ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯

বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে ঢাকায় হতে যাচ্ছে নারীদের প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাফুফের এলিট একাডেমি ও চায়না ইউনিভার্সিটি অব উইমেন্স ফুটবল দল। ম্যাচটি হবে বিকাল সাড়ে ৪ টায়। দর্শকদের খেলা দেখার জন্য টিকিট লাগবে না। 

প্রীতি ফুটবল খেলাটি আয়োজন করছে ঢাকায় অবস্থিত চাইনিজ দূতাবাস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
আজ বৃহস্পতিবার  বাফুফে  ভবনে হয়ে গেছে এর সংবাদ সম্মেলনও। 

চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক জোরদারের পাশাপাশি সামনে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বের আগে নিজেদের প্রস্তুতি সারবে বাফুফের এলিট একাডেমির মেয়েরা। 

বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে ডিফেন্ডার সুরমা জান্নাতকে। তিনি বলেছেন, ‘আমরা অনেক দিন ছুটিতে ছিলাম। তাছাড়া চীন দলটি সম্পর্কে কিছু জানি না, কোচ যেভাবে বলবে সেভাবে খেলবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি