সিটির বিপক্ষে স্টপেজ টাইমের গোলে হার এড়ালো আর্সেনাল 

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। স্টপেজ টাইমে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্টিনেলির গোল উদ্ধার করে গানারদের। 

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে বদলি হয়ে নেমে প্রভাব রাখলেন মার্টিনেলি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করেছিলেন তিনি।

ম্যাচের আগে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছিলেন, ‘শুধু শুরুর একাদশ নয়, আমার ফিনিশাররাও সমান গুরুত্বপূর্ণ।’ বিলবাও ম্যাচের পর করা মন্তব্য এমিরেটসেও সত্যি প্রমাণিত হলো।

রবিবার নবম মিনিটেই এগিয়ে যায় সিটি। দুরন্ত এক কাউন্টার অ্যাটাকে আর্লিং হাল্যান্ড সহজ ফিনিশিংয়ে ডেভিড রায়াকে পরাস্ত করেন।

প্রথমার্ধ জুড়ে জুবিমেন্দি–রাইস–মেরিনো ত্রয়ীর মাঝমাঠে সুযোগ তৈরি করতে হিমশিম খায় আর্সেনাল। দর্শকের হতাশা কাটে দ্বিতীয়ার্ধের শুরুতে। চোট থেকে ফেরা বুকায়ো সাকা ও এবেরেচি এজে নামতেই বদলে যায় খেলার গতি।

জুবিমেন্দির শট অল্পের জন্য বাইরে যায়। আর এজের এক প্রচেষ্টা দারুণভাবে বাঁচান দোন্নারুম্মা। তবে প্রতি আক্রমণে বিপজ্জনক হয়ে উঠছিল সিটি, বিশেষ করে জেরেমি ডোকুর নৈপুণ্যে।

শেষদিকে আর্সেনালের চাপে রক্ষণ দৃঢ় করতে পেপ গার্দিওলা বদলে নেন ফরমেশন, খেলান পাঁচ ডিফেন্ডার। তাতেও শেষ রক্ষা হয়নি। যোগ করা সময়ের ৯৩তম মিনিটে এজের পাসে এগিয়ে গিয়ে চিপ শটে দোন্নারুম্মাকে পরাস্ত করেন মার্টিনেলি। 

এই ড্রয়ে গার্দিওলার বিপক্ষে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকলেন আর্তেতা। 

 

/এফআইআর/ 
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি