বাবার স্বপ্ন পূরণের পথে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২

বাবা শরীফ আহমেদ একসময় ঢাকার ফুটবলে খেলেছেন। তবে উচ্চতর পড়াশোনার কারণে ইস্কাটন যুব সংঘে খেলার সময় ভারতের পর ১৯৯৪ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্র। দেশের ফুটবলে ইতি সেখানেই। তবে নিজের লালিত স্বপ্নের কথা তখনও জিইয়ে রেখেছিলেন। অবশেষে বর্তমান সময়ে এসে নিজে না পারলেও বড় ছেলে জায়ান আহমেদের মাধ্যমে এসে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে প্রাথমিক দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী জায়ান। উচ্ছ্বসিত বাবা শরীফও। 

বাবার পথ ধরেই আগ্রহের কারণে ছেলের ফুটবলে আসা। খেলছেন লেফট ব্যাক হিসেবে। ভার্জিনিয়ার জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের হয়ে স্পেন, ডেনমার্কসহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে অনুশীলন করেছেন এবং টুর্নামেন্টও খেলেছেন। ঢাকায় এসে অনূর্ধ্ব ২৩ দলে সাফল্যের সঙ্গে খেলে এবার হাভিয়ের কাবরেরার দলে জায়গা করে নিয়েছেন। 

জায়ান আহমেদ। এমন খবর শুনে যুক্তরাষ্ট্র থেকে শরীফ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘১৯৯৪ সালে আমি যুক্তরাষ্ট্রে চলে যাই। ৩০ বছর হলো সেখানে আছি। যার কারণে দেশে ফুটবল চর্চাটা আর হয়নি। আমি চেয়েছিলাম লাল সবুজ দলে জায়গা করে নেবো। অনূর্ধ্ব ১৬ দলে খেলেছিও। তবে পড়াশোনার কারণে আর ক্যারিয়ার বাড়েনি। এখন আমার ছেলে বছর দেড়েক আগে দেশের হয়ে খেলতে চেয়েছে। এখন ওর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ও নিজেও অনেক খুশি। আমি সহ পরিবারের সবাইও। আমার ছোট ছেলে ও মেয়েও ফুটবল খেলছে। তাই  বাসায় সবাই আনন্দিত।’

জায়ান জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেবে অনেকটা নিশ্চিত। ডিফেন্ডার হয়ে জায়ানের পারফরম্যান্স কাবরেরা সহ সবার বেশ পছন্দ। তবে জায়ান জাতীয় দলে জায়গা পেলেও আপাতত বাংলাদেশ লিগে খেলবেন না। শরীফ আহমেদ বললেন, ‘ওর পড়াশোনা এবছর শেষ হবে। এরপরই আমরা দেখবো ও কোন দেশের লিগে খেলতে পারে। আপাতত স্কাউটিং চলছে। তবে এর মধ্যে জায়ান জাতীয় দলে খেলার সুযোগ পেলে খেলবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ফিফা আসিয়ান কাপের ক্যাম্পে ফিরতে পেরে খুশি যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা
ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু
সর্বশেষ খবর
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন