হাল্যান্ডের জোড়া গোলে দুইয়ে উঠেছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ০১:৪২আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০১:৪২

আবারও স্কোরশিটে নাম তুলেছেন আর্লিং হাল্যান্ড। তার জোড়া গোলে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে তাদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠেছে পেপ গার্দিওলার দল।

গত রবিবার অ্যাস্টন ভিলার মাঠে ১০ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পায় সিটি। সেই ম্যাচে মৌসুমে মাত্র দ্বিতীয়বারের মতো গোলশূন্য ছিলেন হাল্যান্ড। 

শুরুতে অবশ্য গোল পেয়েছিল বোর্নমাউথ। খেলার মাত্র ৪৬ সেকেন্ডে এলি জুনিয়র ক্রুপি জালে বল জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেটা। সেই ধাক্কা কাটিয়ে ১৭ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। রায়ান শেরকির নিখুঁত হেডে বল পেয়ে অনায়াসে ফিনিশ করেন হাল্যান্ড। 

৮ মিনিট পরেই আবার সমতায় ফেরে বোর্নমাউথ। সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হলে সেই সুযোগে গোল করেন টাইলার অ্যাডামস। 

কিন্তু হাল্যান্ডের সামনে প্রতিপক্ষের রক্ষণ বেশিক্ষণ টিকতে পারেনি। আবারও শেরকির সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোলরক্ষক জর্জি পেত্রোভিচকে কাটিয়ে মৌসুমের ১৩তম গোল তুলে নেন তিনি। প্রথমার্ধে হ্যাটট্রিকও পেতে পারতেন। কিন্তু অল্পের জন্য বঞ্চিত হন তিনি। হাল্যান্ডের চিপ করা শটটি বাঁচিয়ে দেন বোর্নমাউথের গোলরক্ষক।

বোর্নমাউথের ক্রুপি একবার প্রথম ছোঁয়ায় শট নিয়েছিলেন। কিন্তু দোন্নারুম্মা দারুণ এক সেভ করে দেন। যার মাশুল দিতে হয় অতিথিদের। ৬০ মিনিটে নিকো ও’রাইলি দুরন্ত এক দৌড়ে এগিয়ে গিয়ে নিচু শটে সিটির দাপুটে জয় নিশ্চিত করেন।

/এফআইআর/
সম্পর্কিত
গোলে গোলে মন জয়, হাল্যান্ডের নামে নবজাতকের নাম রাখছেন পেরুর বাবা-মায়েরা
‘শাবাশ রেফারি’, ইংল্যান্ডের জয়ে হাল্যান্ডের বাবার খোঁচা
গোল্ডেন বুট: মেসি-এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই
সর্বশেষ খবর
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু