ভারতকে হারানো ম্যাচে বাফুফেকে এএফসির জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ ডিসেম্বর ২০২৫, ০০:০২আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:১৬

গত ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২২ বছর পর এই জয়ে আনন্দে ভাসে দেশের ফুটবল অঙ্গন। তবে একমাস পর সেই ম্যাচকে কেন্দ্র করেই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মাঠে দেরিতে নামার কারণে বাফুফেকে ১ হাজার ২৫০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল নির্ধারিত সময়ের এক মিনিট ৪৩ সেকেন্ড পরে মাঠে নামে। যা এএফসির কম্পিটিশন ম্যানুয়ালের ২.২ ধারা ভঙ্গের শামিল। এ কারণেই এএফসির ডিসিপ্লিনারি কমিটি এই জরিমানা আরোপ করেছে।

এএফসির সিদ্ধান্ত অনুযায়ী, বাফুফেকে আগামী এক মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। গত পরশু অনুষ্ঠিত এএফসির ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগেও বিলম্বে মাঠে নামার কারণে জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকে। চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও বাংলাদেশ দল দেরিতে মাঠে নামায় ১ হাজার ৫০০ ডলার জরিমানা করেছিল এএফসি।

/টিএ/এম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের