পয়েন্টের ব্যবধান বাড়াতে না পারায় আর্সেনাল কোচের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩

প্রিমিয়ার লিগের শীর্ষে আট পয়েন্টের ব্যবধান পাওয়ার সুযোগ হাতছাড়া করেছে আর্সেনাল। যা নিয়ে আক্ষেপ করেছেন কোচ মিকেল আর্তেতা। তবে উৎসবমুখর সময়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য নিজের খেলোয়াড়দের প্রশংসা করেছেন তিনি।

বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই ম্যাচের পর ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার সঙ্গে পয়েন্ট ব্যবধান আগের ৬ পয়েন্টেই রয়েছে। 

প্রথমার্ধে লিভারপুল সুযোগ পেয়েছিল গোল করার। কিন্তু কনর ব্র্যাডলির শট ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে, আর্সেনালের পক্ষে সবচেয়ে বড় সুযোগটি পান গ্যাব্রিয়েল মাগালহায়েস। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পাওয়া সেই সুযোগে তার হেড লক্ষ্যে থাকেনি।

ম্যাচ চলাকালে আবার গ্যাব্রিয়েল মার্টিনেল্লির সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পাওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ব্র্যাডলিকে। ওই ঘটনায় মার্টিনেল্লিকে তাকে মাঠের বাইরেও ঠেলে দিতে দেখা গেছে।

বড়দিনের উৎসবের সময়টা পাঁচ জয় ও একটি ড্র নিয়ে শেষ করেছে আর্সেনাল। লিভারপুলের বিপক্ষে জিততে না পারায় কি সুযোগ হাতছাড়া মনে হচ্ছে? এমন প্রশ্নে আর্তেতা বলেছেন, ‘হ্যাঁ, যখনই আপনি জিততে পারেন না, তখনই এমন মনে হয়। তাহলে তো আমরা ১২, ১৫ কিংবা ২০ পয়েন্ট এগিয়েও থাকতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘এই বড়দিনের সময়ে খেলোয়াড়রা যা করেছে, তার জন্য ব্যক্তিগতভাবে সবাইকে সত্যিই প্রশংসা করতে হয়। ম্যাচের চাপ অবিশ্বাস্য রকমের, আর তারা যেভাবে সেটা সামলেছে সেটা অসাধারণ। এত সমস্যার মধ্যেও এই সময়টা আমরা যে শক্ত অবস্থানে শেষ করতে পেরেছি, তার জন্য ছেলেরা আমার কৃতিত্ব এবং সবার স্বীকৃতি পাওয়ার যোগ্য।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এভারটন, উলভস ও ব্রাইটনের বিপক্ষে ম্যাচগুলোর মতো লিভারপুলের বিপক্ষেও দীর্ঘ সময় ধরে আর্সেনালকে ভুগতে হয়েছে। প্রতিটি পয়েন্ট জিততে কি কঠিন সংগ্রাম করতে হচ্ছে? এমন প্রশ্নে আর্তেতার ভাষ্য, ‘অগাস্ট থেকে আমার এমন অনুভূতি হচ্ছে, আর আমি মনে করি সবাই একই রকম অনুভব করে—প্রতিটি কোচ, প্রতিটি খেলোয়াড়, প্রতিটি দল। কারণ এটাই এই লিগের মান, আর আপনি দেখতেই পাচ্ছেন কতটা কঠিন।’

 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী