ফুটবল দল ভারতকে হারিয়ে বাংলাদেশে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে: আসিফ নজরুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জানুয়ারি ২০২৬, ১৯:২৯আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:৫২

বাফুফে ভবন পরিদর্শন করতে এসে ফুটবলের কার্যক্রম দেখে প্রশংসা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশেষ করে এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারানোর তরতাজা স্মৃতির কথা মনে করিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা। 

পরিদর্শন শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে পাশে রেখে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘সাবেক ক্রীড়া উপদেষ্টা ও বাফুফের নেতৃত্বে  ফুটবলে অনেক সাফল্য অর্জিত হয়েছে। মেয়েদের ফুটবল টিম সাফে চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের ফুটবল টিম বহু বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। উনারা বয়সভিত্তিক অনেক টুর্নামেন্টের আয়োজন করেছেন, অবকাঠামোর উন্নয়ন করেছেন, ট্যালেন্ট হান্টের মতো প্রোগ্রাম করেছেন।’

বাফুফে কিছু বিষয় তুলে ধরেন ক্রীড়া উপদেষ্টার কাছে। আসিফ নজরুল তা সংবাদমাধ্যমের কাছে উল্লেখ করে বলেন, ‘আমার কাছে উনাদের কিছু দাবি-দাওয়া ছিল। আমি খুব অল্প দিনের জন্য আছি, তারপরও আমার কাছে মনে হয়েছে কয়েকটা বিষয়ে উনাদের দাবির সাথে একমত পোষণ করেছি। এটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া। তবে অন্যান্য যারা আছে ক্রিকেট ছাড়া, তাদের আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে। যদি তারা অন্য কোথাও, উদাহরণ হিসেবে পূর্বাচল স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায়, তখন এটা সম্পূর্ণ ফুটবলের হয়ে যাবে।’

এরপরই ঢাকার বাইরের স্টেডিয়াম বরাদ্দ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বললেন, ‘এছাড়া সিলেট এবং চট্টগ্রাম এটা শুধু ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন পড়ে, উনারা সেখানে আয়োজন করতে দেবেন। আর হচ্ছে আমাদের কমলাপুরে যে স্টেডিয়ামটা আছে, সেখানে শুধু মাঠের দায়িত্বভার ফুটবলকে দেওয়া হয়েছিল, এখন গ্যালারির দায়িত্বভারও দেওয়া হয়েছে। সেখানে যে ডরমিটরি আছে সেটাও রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করবে ফুটবল ফেডারেশন, কিন্তু ওখানে বরাদ্দ দেবে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে।’

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী