আবারও শিরোপা পথে ধাক্কা আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৮

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেলো আর্সেনাল। তলানির দল উলভসের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্রয়ে মাঠ ছেড়েছে। তাতে শিরোপা লড়াইয়ে বড় সুবিধা পেয়ে গেলো ম্যানচেস্টার সিটি। 

শেষ মুহূর্তের নাটকীয় গোলে উলভসকে সমতায় ফেরান অভিষিক্ত টম এডোজি। এই গোলেই পয়েন্ট ভাগাভাগি নিশ্চিত করে তারা। পয়েন্ট হারানোতে লিগ জয়ের স্বপ্ন আরও অনিশ্চিত হয়ে পড়েছে আর্সেনালের। এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে তাদের ব্যবধান এখন মাত্র পাঁচ পয়েন্ট। ২৭ ম্যাচে গানারদের সংগ্রহ ৫৮, ২৬ ম্যাচে সিটির ৫৩। 

অথচ মাত্র ৫ মিনিটে গোল করেই ক্লাবের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি উদযাপন করেন বুকায়ো সাকা। মৌসুমের পঞ্চম গোল করে আর্সেনালকে এগিয়ে দেন তিনি। এক পর্যায়ে মনে হচ্ছিল তিন পয়েন্ট নিয়েই তারা ফিরবে। ক্লাবের হয়ে প্রথম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরো হিনকাপিয়ে। কিন্তু হুগো বুয়েনোর মোমেন্ট অব ম্যাজিকে ব্যবধান কমায় উলভস। তার পর শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই। বক্সের বাইরে থেকে এডোজির শট রিকার্দো কালাফিওরির গায়ে লেগে গোলরক্ষক ডেভিড রায়াকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। তাতে পয়েন্ট টেবিলের লিড সাত পয়েন্ট বাড়ানোর সুযোগ হাতছাড়া করে আর্সেনাল।

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী