জিদানই হচ্ছেন ফ্রান্সের পরবর্তী কোচ!

স্পোর্টস ডেস্ক 
২৪ মার্চ ২০২৬, ১৪:০২আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৪:০২

দীর্ঘদিনের গুঞ্জন ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। ইএসপিনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের পরই ফরাসিদের ডাগআউটে দেখা যাবে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে। 

২০১২ সাল থেকে টানা ১৪ বছর ফ্রান্সের কোচের দায়িত্বে থাকা দিদিয়ের দেশম ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, এবারের বিশ্বকাপের পরই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। ইএসপিএন জানিয়েছে, ৫৩ বছর বয়সী জিদান আগামী গ্রীষ্মে দায়িত্ব নিতে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সঙ্গে মৌখিক চুক্তিতে পৌঁছেছেন। বর্তমানে তার সাপোর্ট স্টাফ এবং চুক্তির অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

খেলোয়াড় হিসেবে জিনেদিন জিদান ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ের প্রধান কারিগর ছিলেন। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে দলকে তোলার পেছনেও ছিল তার অসামান্য অবদান। কোচ হিসেবেও তার সাফল্য ঈর্ষণীয়। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনি টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়েছেন, যা ফুটবল বিশ্বে আর কোনো কোচ করতে পারেননি। এছাড়া রিয়ালের হয়ে দুবার করে লা লিগা, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জয়ের রেকর্ড রয়েছে তার। 

২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে জিদান কোনও ক্লাবের দায়িত্ব নেননি। পিএসজি বা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবের প্রস্তাব থাকলেও তিনি মূলত ফ্রান্সের জাতীয় দলের জন্যই অপেক্ষা করছিলেন। এফএফএফ সভাপতি ফিলিপ ডায়ালো সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, দেশমের উত্তরসূরি চূড়ান্ত হয়ে গেছে এবং বিশ্বকাপের পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এখন ফুটবল ভক্তদের শুধু মাঠের লড়াই শেষে ডাগআউটে জিদানের আগমনের আনুষ্ঠানিক ঘোষণা দেখার অপেক্ষা। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী