রিয়ালকে উড়িয়ে দিলো বার্সোলোনা

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ১২:৫৪আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯

নারী চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জয়জয়কার। প্রথম লেগে বার্সেলোনা ৬-২ গোলে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিল। এবার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালে ফিরতি লেগে রিয়ালকে ৬-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে কাতালানরা।

দুই লেগ মিলিয়ে ১২-২ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে বার্সেলোনা। আগামী ২৫ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে নারী ক্লাব ফুটবলে শক্তিশালী দলটি।

চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগের মাঝে স্প্যানিশ লা লিগার ম্যাচেও মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ওই ম্যাচে ৩-০ গোলে জিতেছিলেন ক্লাউদিও পেনারা।

এবার ফিরতি লেগের লড়াইয়ে অষ্টম মিনিটে প্লেসিং শটে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচ খেলতে নামা পুতেয়াস। এরপর আসে একের পর এক গোল।

ম্যাচের ১৫ মিনিটে দ্বিতীয় গোল করেন ক্যারোলিন গ্রাহাম হানসেন। এরপট স্কোরলাইন ৩-০ করে দেন আইরিন পারেদেস। আর ৩৪ মিনিটে ইউয়া পাজোর গোল করলে রিয়ালের জালে জমা হয় এক হালি গোল।

বিরতির পর আর দুই গোল করে বার্সেলোনা। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন হানসেন। আর ৭৪ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ২২ বছর বয়সী মিডফিল্ডার ইসমি ব্রুগটস। এতেই বড় জয় নিশ্চিত হয়।

/টিএ/আরকে/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের