বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১৭:২৭আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৮:৪৮

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ক্রিস্টিয়ান রোমেরো ক্লাব ম্যাচে চোট পাওয়ায় তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের হয়ে খেলতে গিয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে হারের দিনে দ্বিতীয়ার্ধে হাঁটুতে চোট পান রোমেরো। ম্যাচের মাঝপথেই তাকে মাঠ ছাড়তে হয়।

এখনও তার পূর্ণাঙ্গ মেডিকেল পরীক্ষা হয়নি। কিন্তু ক্লাব ও জাতীয় দলে তাকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ সামনে বিশ্বকাপের মাত্র দুই মাস বাকি। গুরুতর চোট হলে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন এই ডিফেন্ডার।

তবে কিছুটা স্বস্তির খবর আছে। রোমেরো নিজেই হেঁটে মাঠ ছাড়তে পেরেছেন। তাত ধারণা করা হচ্ছে চোটটি খুব গুরুতর নাও হতে পারে।

আসন্ন বিশ্বকাপে শিরোপাধারী হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। ফলে রোমেরোর মতো রক্ষণের অন্যতম স্তম্ভকে হারালে তা আর্জেন্টিনার লক্ষ্য অর্জনে বড় ধাক্কা হতে পারে।

 

 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি