অ্যাতলেতিকোকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ 

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ১২:১৫আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৬

শুরুতে অ্যাতলেতিকো মাদ্রিদকে চমকে দিয়ে লিড নিয়েছিল রিয়াল সোসিয়েদাদ। সেখান থেকে পিছিয়ে পড়েও জবাব দিয়েছিল অ্যাতলেতিকো। কিন্তু অতিরিক্ত সময়ের পর খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে বীরত্ব দেখান সোসিয়েদাদ গোলকিপার। ফলে শুট আউটে অ্যাতলেতিকোকে হারিয়ে কোপা দেল রের চতুর্থ শিরোপা জিতেছে সোসিয়েদাদ। তাও আবার সেটা করেছে ২০২০ সালের পর!

নির্ধারিত সময়ের খেলায় দুইবার পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো সমতায় ফিরেছিল। পরে টাইব্রেকারে পার্থক্য গড়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক উনাই মারেরো। দুটি শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। 

সোসিয়েদাদ ম্যাচের শুরুতেই চমক দেখায়। কোপা দেল রে ফাইনালের ইতিহাসে দ্রুততম গোলটি করে মাত্র ১৪ সেকেন্ডে। গনসালো গেদেসের ক্রসে আন্দের বারেনেতশিয়ার হেডে এগিয়ে যায় তারা।

১৮ মিনিটে নিচু শটে গোল করে অ্যাতলেতিকোকে সমতায় ফেরান আদেমোলা লুকমান। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে আবারও সোসিয়েদাদকে এগিয়ে নেন মিকেল ওইয়ারজাবাল। বল ক্লিয়ার করতে গিয়ে গোলরক্ষক হুয়ান মুসো গেদেসকে ফাউল করায় এই পেনাল্টি পায় সোসিয়েদাদ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে চাপ বাড়ায় অ্যাতলেতিকো। যার ফলও পায় তারা। পেনাল্টি বক্সের বাইরে থেকে দারুণ শটে জালে বল জড়ান হুলিয়ান আলভারেজ।

নির্ধারিত সময়ে স্কোর লাইন ২-২ থাকলে অতিরিক্ত সময়ে কোনো দলই জয়সূচক গোল করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে সোসিয়েদাদ। 

লা লিগায় চতুর্থ স্থানে থাকা অ্যাতলেতিকোর নজর এখন চ্যাম্পিয়ন্স লিগে। ২৯ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে তারা।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে, পরে বক্তব্য এক্সপাঞ্জ  
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে, পরে বক্তব্য এক্সপাঞ্জ  
আইনশৃঙ্ক্ষলা বাহিনী দুর্বল নয়, আভিযানিক টেকনিক পরিবর্তন করা হয়েছে: র‌্যাব
ওসি-এসআইকে কুপিয়ে জখমআইনশৃঙ্ক্ষলা বাহিনী দুর্বল নয়, আভিযানিক টেকনিক পরিবর্তন করা হয়েছে: র‌্যাব
ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলিতে নিখোঁজ যুবকের লাশ মিললো নরসিংদীর মেঘনায়
ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলিতে নিখোঁজ যুবকের লাশ মিললো নরসিংদীর মেঘনায়
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন