শীর্ষে উঠেছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ১১:০৩আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৩

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে নিজেদের আরও এগিয়ে নিলো ম্যানচেস্টার সিটি। বার্নলিকে ১-০ গোলে হারিয়ে পেপ গার্দিওলার দল উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। আর বার্নলিকে ঠেলে দিয়েছে চ্যাম্পিয়নশিপে।

দুই সপ্তাহেরও কম সময়ে আর্সেনালের বিপক্ষে নয় পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে গোলসংখ্যায় এগিয়ে থেকে শীর্ষে উঠে এসেছে সিটি।

মৌসুমের শুরুর পর এই প্রথম এক নম্বর অবস্থানে ফিরেছে গার্দিওলার শিষ্যরা। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে পাঁচ ম্যাচ বাকি থাকতেই তারা পেছনে ফেলেছে গানারদের।

ম্যাচের পঞ্চম মিনিটে গোলের সূচনা করেন আর্লিং হাল্যান্ড। জেরেমি ডকুর পাস ধরে একাই এগিয়ে গিয়ে মার্টিন দুব্রাভকার ওপর দিয়ে নিখুঁত চিপ শটে বল জালে জড়ান তিনি। দ্বিতীয়ার্ধে আরেকবার চেষ্টা করলেও এবার বল লাগে পোস্টে।

এর আগে সফরকারীরা আরও একটি গোলের খুব কাছাকাছি গিয়েছিল। রায়ান শেরকির শক্তিশালী শট দারুণ দক্ষতায় ক্রসবারে ঠেলে দেন দুব্রাভকা।

এই হারে বার্নলি পরের মৌসুমে তলানির দল উলভসের সঙ্গে দ্বিতীয় বিভাগের লিগে নেমে যাচ্ছে। তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো তাদের চ্যাম্পিয়নশিপে অবনমন হলো।

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান