মিয়ানমার লিগে খেলবেন ঋতুপর্ণা, বাফুফের অনুমতি মিলবে তো?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৬, ১৩:০৩আপডেট : ০৫ মে ২০২৬, ১৮:৩৭

সাবিনা খাতুন ও সানজিদা আক্তাররা এখন পর্যন্ত ভারত, নেপাল ও ভুটানের লিগে খেলেছেন। এবার মিয়ানমারের ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছেন ঋতুপর্ণা চাকমা।

জানা গেছে, দেশটির শীর্ষ নারী লিগের বর্তমান চ্যাম্পিয়ন আয়েয়াওয়াডি ইউনাইটেডের সঙ্গে তিন মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই ফরোয়ার্ড। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে আগামী ১২ জুন মিয়ানমারে যাওয়ার কথা রয়েছে রাঙামাটি থেকে উঠে আসা এই ফুটবলারের। যদিও লিগ কবে শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

আয়েয়াওয়াডি ইউনাইটেডের নারী ফুটবল কার্যক্রম শুরু হয়েছে মাত্র দুই বছর আগে। প্রথম মৌসুমে লিগে তৃতীয় হলেও গত মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি।

গত বছর মিয়ানমারের মাঠে স্বাগতিকদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে জোড়া গোল করেছিলেন ঋতুপর্ণা। দারুণ সেই পারফরম্যান্স সবার দৃষ্টিও কাড়ে। এছাড়া এবার অস্ট্রেলিয়ায় তার দূরপাল্লার শট ছিল চোখে পড়ার মতো।

এ প্রসঙ্গে ঋতুপর্ণা চাকমা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হ্যাঁ, আমি মিয়ানমার লিগে খেলতে যাবো। চুক্তি হয়েছে।’

তবে বাফুফের নারী উইং কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাফ থেকে ফিরে জুনে এশিয়ান গেমসের প্রস্তুতি রয়েছে। জাতীয় দলের কার্যক্রম থাকলে তখন মিয়ানমারের লিগে খেলার জন্য ঋতুপর্ণাকে অনুমতি নাও দেওয়া হতে পারে। ওরা তো বাফুফের চুক্তিবদ্ধ খেলোয়াড়। আগে তো জাতীয় দলের স্বার্থ দেখতে হবে। সামনে কী হয়, দেখা যাক।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘বড় প্রতিপক্ষকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ’
‘বাংলাদেশের চেয়ে মিয়ানমারের লিগ হাজার গুণ ভালো’
‘মনে হয়েছে দেশের জন্য খেলেছি, এমন গোল পাওয়া ভাগ্যের বিষয়’
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়কে ‘বড় অঘটন’ বলছেন মার্ক ওয়াহ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়কে ‘বড় অঘটন’ বলছেন মার্ক ওয়াহ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর জামায়াত-শিবিরের চরিত্র একই: আবু হানিফ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর জামায়াত-শিবিরের চরিত্র একই: আবু হানিফ
চায়ের দোকানের সামনে যুবককে প্রকাশ্যে হত্যা
চায়ের দোকানের সামনে যুবককে প্রকাশ্যে হত্যা
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী